• facebook
  • twitter
  • youtube
Tuesday, 1 September, 2026

মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা, উৎসবের মরসুমে বাড়ল দুধের দাম

পুরনো দামে দুধ বিক্রি করতে গিয়ে তারা মূলত লোকসানের মুখে পড়ছিল। এছাড়াও পরিবহন খরচ এবং শেডগুলিতে কর্মরত শ্রমিকদের খরচও অনেক বেড়েছে। তবে শুধু এই কারণই নয়। এর পাশাপাশি দুধের দাম বৃদ্ধির পিছনে অন্য কারণও রয়েছে।

মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা, উৎসবের মরসুমে বাড়ল দুধের দাম

Photo: File photo

চিনির পর এবার দুধ। মাসের শুরুতেই মাথায় হাত আমজনতার। মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা দিয়ে চড়চড় করে বাড়ছে দুধের দাম। চলতি বছরে সেপ্টেম্বর মাসের শুরু থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। প্রতি লিটার দুধের দাম এক ধাক্কায় বাড়ল ৯ টাকা। সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। এর মধ্যে মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলে বাড়ল দুধের দাম।

ডেয়ারি ব্যবসায়ীদের জন্য মহিষের দুধের দাম প্রতি লিটারে ৯ টাকা করে বাড়ানো হয়েছে। প্রতি লিটার মহিষের দুধের দাম বেড়ে হয়েছে ১০২ টাকা। আগে সেই দাম ছিল প্রতি লিটারে ৯৩ টাকা। তবে কলকাতা নয়। মুম্বাইয়ে মহিষের দুধের দাম বাড়ল। বোম্বে মিল্ক প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন মহিষের দুধের পাইকারি দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে।

জানা গিয়েছে, এই দাম ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যখন এই দুধ কোনও স্থানীয় বিক্রেতা বা ডেয়ারি থেকে ক্রেতাদের বাড়িতে পৌঁছবে তখন সেই দাম প্রতি লিটারে ১১০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকায় পৌঁছবে। কিন্তু হঠাৎ করে কেন বাড়ল দুধের দাম?

দুধ উৎপাদনকারীরা জানাচ্ছেন, এখন ১ লিটার বিশুদ্ধ দুধ উৎপাদনে প্রায় ৯৮ টাকা খরচ হয়। তাই পুরনো দামে দুধ বিক্রি করতে গিয়ে তারা মূলত লোকসানের মুখে পড়ছিল। এছাড়াও পরিবহন খরচ এবং শেডগুলিতে কর্মরত শ্রমিকদের খরচও অনেক বেড়েছে। তবে শুধু এই কারণই নয়। এর পাশাপাশি দুধের দাম বৃদ্ধির পিছনে অন্য কারণও রয়েছে।

গত এক বছরে পশু খাদ্যের দাম ২৫ শতাংশ বেড়েছে। দুধালো গরুর খাদ্য, শস্য, অড়হর, ছোলার ডাল এবং ভুট্টার দাম বেড়েছে। সেই সঙ্গে গবাদি পশুর দামও বেড়েছে। তাই গবাদি পশু থেকে দুধ কেনার খরচও ৬০-৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে মহিষের দুধের দামই শুধু বেড়েছে। নামী কোম্পানির কোনও প্যাকেটজাত দুধের দামে বদল ঘটেনি।

আরও পড়ুন: হরিয়ানায় ট্রাকের পিছনে সজরো ধাক্কা তীর্থযাত্রী বোঝাই ভ্যানের, মৃত অন্তত ৬, আহত ১৪

কিছুদিন বাদেই গণেশ চতুর্থী, দীপাবলির মতো বড় উৎসব রয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে দুধের দাম বাড়ায় চিন্তায় পড়েছে আমজনতা। তবে কলকাতায় আপাতত দুধের দাম বাড়ছে না। তাই আপাতত কিছুটা স্বস্তিতে রয়েছে বঙ্গবাসী।