• facebook
  • twitter
  • youtube
Tuesday, 1 September, 2026

‘সন্ত্রাসবাদে দ্বিচারিতা নয়’, এসসিও মঞ্চে পাক প্রধানমন্ত্রীকে কড়া বার্তা মোদীর, যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান

প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার কোনও স্থান নেই।‘ তাঁর এই বক্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রীও

‘সন্ত্রাসবাদে দ্বিচারিতা নয়’, এসসিও মঞ্চে পাক প্রধানমন্ত্রীকে কড়া বার্তা মোদীর, যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান

Image: FB/narendramodi

সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনও ধরনের দ্বিচারিতা বরদাস্ত করা যাবে না, এসসিও মঞ্চ থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেখানে তিনি সন্ত্রাসবাদ, যুদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। সেই সময় ওখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার কোনও স্থান নেই।‘ তাঁর এই বক্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রীও।

সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা

ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করে আসছে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছিল। এসসিও মঞ্চে মোদী (Narendra Modi) বলেন, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে নিজেদের নীতির অংশ করে তুলেছে এবং জঙ্গিদের আশ্রয় ও সাহায্য করছে, তাদের স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদ কারও কৌশলগত সম্পদ হতে পারে না।‘

সন্ত্রাসবাদী কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi)আরও বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সব দেশকে একসুরে কথা বলতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম দ্বিচারিতার জায়গা নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন: জিডিপি বৃদ্ধি নিয়ে ভিডিও বার্তা মোদীর, রাহুলকে তোপ

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে শান্তির বার্তা

পশ্চিম এশিয়া এবং ইউক্রেনে চলতে থাকা যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। ফের শান্তি ও কূটনীতির পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ভারত বরাবরই মনে করে যে, সংঘাত ও যুদ্ধেরর সমাধান পারস্পরিক আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সম্ভব। যুদ্ধ কোনও সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যে শুধুমাত্র ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, সে কথাও তুলে ধরেন মোদী (Narendra Modi)। তাঁর বক্তব্য, এই সঙ্কটের জেরে বিশ্বের বিভিন্ন দেশ ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি নিরাপত্তা, জাহাজ চলাচল এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনও প্রভাবিত হয়েছে। প্রধানমন্ত্রী দাবি, ভারতের মতো ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলিকে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, ব্যবসায়িকদের মাথায় হাত তবে স্বস্তিতে গৃহস্থরা

মাদক চোরাচালান নিয়েও উদ্বেগ

সন্ত্রাসবাদ ও যুদ্ধের পাশাপাশি মাদক চোরাচালানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের কথা বলেন মোদী(Narendra Modi)। তাঁর মতে, মাদক পাচার শুধু অপরাধমূলক কাজ নয়, এটি নতুন প্রজন্মের জন্য গুরুতর বিপদের কারণ। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও মাদক চোরাচালান বড় ধরনেরর হুমকি তৈরি করছে বলে তিনি (Narendra Modi)মন্তব্য করেন।

এসসিও বৈঠকে উপস্থিত একাধিক রাষ্ট্রপ্রধান

বিশকেকে আয়োজিত এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ছাড়াও ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এছাড়াও সম্মেলনে যোগ দেন কাজখস্তানের প্রেসিডেন্ট কাশিম জমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মিরজিয়োয়েভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমোন।

দেখুন: মোদী-জিনপিং-পুতিন একসঙ্গে, SCO Summit-এ বিশেষ মুহূর্ত