বয়স ৩৯। তবু লক্ষ্য ছিল ২৫তম গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু সেই স্বপ্নের শুরুটাই হল দুঃস্বপ্নের মতো। ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)!২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিককে প্রথম রাউন্ডেই ছিটকে দিলেন লিওনেল মেসির দেশ থেকে আসা মারিয়ানো নাভোনে। ২০০৬ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই হারলেন জোকোভিচ (Novak Djokovic)।
প্রায় চার ঘণ্টা ৩৬ মিনিটের লড়াই শেষে জোকোভিচকে (Novak Djokovic) ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১-এ হারিয়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের কাছ থেকে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় জয় তুলে নিলেন নাভোনে।
২০০৬-এর অস্ট্রেলিয়ান ওপেনে পল-হেনরি ম্যাথিউর কাছে প্রথম রাউন্ডে হারের পর আর কোনও গ্র্যান্ড স্ল্যামে এই পর্যায়ে হারেননি জোকোভিচ (Novak Djokovic)। অর্থাৎ প্রায় ২০ বছর পর ফের কোনও মেজরে প্রথম ম্যাচেই বিদায় নিতে হল তাঁকে (Novak Djokovic)। ইউএস ওপেনেও প্রথম রাউন্ডে তাঁর (Novak Djokovic) রেকর্ড ছিল ১৯-০। সেই দুরন্ত ধারাবাহিকতাতেও দাঁড়ি পড়ল এ দিন।
আরও পড়ুন: দলীপ ট্রফিতে ১৫ বছর বয়সেই ইতিহাস বৈভবের, ভাঙলেন ৫৭ বছরের পুরনো রেকর্ড
প্রথম সেট টাইব্রেকারে জিতে নেন নাভোনে। জোকোভিচ (Novak Djokovic) দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান, তৃতীয় সেটও নিজের নামে করেন। এক সময় ম্যাচে ২-১ সেটে এগিয়ে ছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু তার পরেই শরীর আর সঙ্গ দিল না তাঁর (Novak Djokovic)।
নিউ ইয়র্কের গরম ও আর্দ্র পরিবেশে বার বার বরফ দিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করছিলেন জোকোভিচ (Novak Djokovic)। তৃতীয় সেটের মাঝামাঝি ম্যাচ ছেড়ে বিজ্ঞাপনের বোর্ডের আড়ালে গিয়ে বমিও করেন। তার পরেও লড়াই থামাননি। চতুর্থ সেটে একটা সময় এগিয়েও ছিলেন। কিন্তু নাভোনে সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৬-২ ব্যবধানে সেট জিতে নেন।
Novak Djokovic looks very emotional down 1-3 in the 5th set against Navone at the US Open.
Definitely in pain physically, but these also look like emotional tears.
4+ hours at 39 years old.
The New York crowd is trying to give him a push for another heroic comeback.
— The Tennis Letter (@TheTennisLetter) August 31, 2026
নির্ণায়ক সেটের আগে কোমরের নীচের অংশে চোটের জন্য মেডিক্যাল টাইমআউট নেন জোকোভিচ (Novak Djokovic)। ফিজিওর চিকিৎসার পর ফের কোর্টে নামেন। কিন্তু ততক্ষণে তাঁর শরীর কার্যত ভেঙে পড়েছে। পঞ্চম সেটে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নাভোনে একের পর এক শক্তিশালী বেসলাইন শটে ম্যাচ শেষ করে দেন ৬-১ ব্যবধানে।
ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি জোকোভিচ (Novak Djokovic)। কোর্ট ছাড়ার সময় গ্যালারির দর্শকেরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার জন্য সেটি ছিল এক আবেগঘন বিদায়।
শরীরের সমস্যার কথা বলতে গিয়ে জোকোভিচ (Novak Djokovic) বলেন, ‘কোর্টে আমার যে ভয়াবহ অনুভূতি হল, তা স্পষ্ট। দুর্ভাগ্যজনক ভাবে এ বছর প্রায় প্রতিটি ম্যাচেই এই সমস্যাগুলো আমার হয়েছে। বমি হয়েছে, শরীর ভেঙে পড়েছে, পেশিতে টান ধরেছে, ব্যথা হয়েছে। শেষ দিকে পিঠ আর কাঁধও আমাকে আর সাহায্য করেনি।’
জোকোভিচ (Novak Djokovic) আরও বলেন, ‘চতুর্থ সেটে আমি এক ব্রেক এগিয়েও ছিলাম। কিন্তু ম্যাচের চতুর্থ গেম থেকেই আমাকে প্রচণ্ড লড়াই করতে হয়। শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করে আসতে পারলাম না।’
অন্য দিকে, নিজের জীবনের সবচেয়ে বড় জয় পেয়ে আবেগে ভাসছেন নাভোনে। জোকোভিচের (Novak Djokovic) মতো কিংবদন্তিকে হারানোর অনুভূতি বোঝাতে গিয়ে আর্জেন্টিনার এই খেলোয়াড় বলেন, ‘এ অবিশ্বাস্য। স্বপ্নপূরণের মতো। ওঁকে হারানো আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’
নাভোনের কাছে এই জয় শুধু দ্বিতীয় রাউন্ডে ওঠা নয়। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে ফেললেন তিনি। আর জোকোভিচের (Novak Djokovic) ক্ষেত্রে ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লড়াই শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।
দেখুন:




