• facebook
  • twitter
  • youtube
Thursday, 29 October, 2026

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার মূল ইজারাদার সবা জফর

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধদমন শাখা) কুণাল আগরওয়াল জানিয়েছেন, নিউ মার্কেট থানায় দায়ের হওয়া এই মামলায় সবা জফরই ছিলেন শেষ অভিযুক্ত। তিনি হোটেলটির মূল ইজারাদার বলেও জানা গিয়েছে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার মূল ইজারাদার সবা জফর

Image: IANS/File Photo

নিউ মার্কেটের শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার  হলেন মূল ইজারাদার সবা জফর। বুধবার হাওড়ার শিবপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। এর আগে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সবার স্বামী আবু জফর। পুলিশ সূত্রে খবর, সবার নামেই হোটেলটি ইজারা নেওয়া হয়েছিল। তাঁর গ্রেপ্তারির মধ্য দিয়ে এই মামলায় শেষ অভিযুক্তও পুলিশের হাতে এলেন।

গত ১৮ আগস্ট রাত ২টো নাগাদ মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলের তিনতলায় আগুন লাগে। দ্রুত ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। প্রথমে বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। পরে হোটেলের ভিতরে ঢুকে শুরু হয় উদ্ধারকাজ। ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই অগ্নিকাণ্ডে শিশু-সহ মোট ন’জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: চন্দ্রনাথ খুনে দু’কোটি টাকার সুপারি, হাসিরানি রথকে বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস শুভেন্দুর

ঘটনার পর থেকে পলাতক ছিলেন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। গত ২২ আগস্ট বেহালার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় বীরেশ্বর জানান, মাসিক ৪০ হাজার টাকার চুক্তিতে তিনি হোটেলটি আবু জফরকে ইজারা দিয়েছিলেন। তাঁর বয়ানের ভিত্তিতে আবুকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, হোটেলের ইজারার সঙ্গে তাঁর স্ত্রী সবা জফরের নামও যুক্ত রয়েছে। তারপর থেকেই পলাতক ছিলেন সবা। অবশেষে বুধবার শিবপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে সোমনাথ দে-কে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধদমন শাখা) কুণাল আগরওয়াল জানিয়েছেন, নিউ মার্কেট থানায় দায়ের হওয়া এই মামলায় সবা জফরই ছিলেন শেষ অভিযুক্ত। তিনি হোটেলটির মূল ইজারাদার বলেও জানা গিয়েছে। তাঁকেই এদিন গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের পরিচালনা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেখুন: