ব্যাট হাতে পেলে বয়সকে কোনও গুরুত্বই দিতে রাজি নন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন এই তরুণ। এ বার দলীপ ট্রফিতেও (Duleep Trophy) ইতিহাস গড়লেন তিনি। মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে দলীপ ট্রফির (Duleep Trophy) ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করার নজির গড়লেন বৈভব (Vaibhav Sooryavanshi)। ভেঙে দিলেন ৫৭ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড।
চলতি দলীপ ট্রফির (Duleep Trophy) সেমিফাইনালে বেঙ্গালুরুতে মধ্যাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের হয়ে খেলছেন বৈভব (Vaibhav Sooryavanshi)। রবিবার নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ চোট পেয়ে মাঠ ছাড়ার পর নেতৃত্বের দায়িত্বও এসে পড়েছিল তাঁর কাঁধে। সোমবার ব্যাট করতে নেমে অবশ্য নেতৃত্বের চাপের কোনও ছাপ দেখা গেল না তরুণ ওপেনারের ব্যাটিংয়ে। নিজের পরিচিত আগ্রাসী মেজাজেই শুরু করেন তিনি (Vaibhav Sooryavanshi)।
মাত্র ৪২ বলে অর্ধশতরান করেন বৈভব (Vaibhav Sooryavanshi)। ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং পাঁচটি চার। সেই সঙ্গে ১৫ বছর ১৫৭ দিন বয়সে দলীপ ট্রফিতে (Duleep Trophy) সবচেয়ে কম বয়সে পঞ্চাশ করার রেকর্ড নিজের নামে করে নেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল লক্ষ্মণ সিংহের দখলে। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দলীপ ট্রফিতে (Duleep Trophy) প্রথম অর্ধশতরান করেছিলেন তিনি। অর্থাৎ ৫৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন বিহারের এই বিস্ময়বালক (Vaibhav Sooryavanshi)।
HEARTBREAKING MOMENT FOR VAIBHAV SOORYAVANSHI !💔
Vaibhav Suryavanshi missed his maiden century in the Duleep Trophy by just 8 runs.
– Just look at the reaction of Vaibhav Suryavanshi 😭😭
pic.twitter.com/BYA3KPUSc3— lndian Sports Network (@IS_Netwrk29) August 31, 2026
শুধু পঞ্চাশেই থামেননি বৈভব। শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৮ রানের জন্য দলীপ ট্রফিতে (Duleep Trophy) সবচেয়ে কম বয়সে শতরান করার নজির গড়তে পারেননি। তবু তাঁর এই ইনিংস ফের এক বার বুঝিয়ে দিল, বয়স যতই কম হোক, বড় মঞ্চে ভয়ডরহীন ক্রিকেট খেলতেই অভ্যস্ত বৈভব (Vaibhav Sooryavanshi)।
আরও পড়ুন: ঝুলনের পর ভারতীয় ‘এ’ দলে এবার কৃষ্ণনগরের সুজাতা
ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিহাস তৈরি করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-২০ অভিষেকের সময় তাঁর বয়স ছিল ১৫ বছর ৯৯ দিন—ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নতুন নজির গড়েছিলেন বৈভব (Vaibhav Sooryavanshi)। এ বার দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দলীপ ট্রফিতেও নিজের নাম ইতিহাসের পাতায় তুলে ফেললেন।
১৫ বছর বয়সেই অধিনায়কত্ব, তার পর ব্যাট হাতে রেকর্ড—বৈভবের (Vaibhav Sooryavanshi)ক্রিকেট-যাত্রা যে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে এগোচ্ছে, তা বলাই যায়। বরং প্রতি ম্যাচেই নতুন কোনও ইতিহাসের পাতা খুলছেন এই তরুণ।
দেখুন: শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় ভয়াবহ আ*গুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন




