• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

হড়পা বানের পর উদ্ধার ২১ ভারতীয় ও চিনা নাগরিকের একাংশ, বিপর্যস্ত নেপাল-তিব্বত সীমান্ত

প্রবল বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় আচমকা নেমে আসা জল ও ধসের জেরে (Nepal Flash Flood) নেপাল-তিব্বত সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

হড়পা বানের পর উদ্ধার ২১ ভারতীয় ও চিনা নাগরিকের একাংশ, বিপর্যস্ত নেপাল-তিব্বত সীমান্ত

Image: ANI

নেপাল ও চিন-তিব্বত সীমান্ত লাগোয়া এলাকায় ভয়াবহ হড়পা বান এবং ধসের (Nepal Flash Flood) পর উদ্ধারকাজে মিলল কিছুটা স্বস্তির খবর।  ২৫ জন চিনা নাগরিকের খোঁজ পেয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২১ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। সকলেই তামিলনাড়ুর বাসিন্দা।

চিনের (China) দাবি, তিব্বতের বন্যা ও ধস (Nepal Flash Flood) কবলিত এলাকায় এখনও প্রায় ১০০ জন চিনা (China) নাগরিক নিখোঁজ। চিনা সরকারি সূত্রের দাবি, তিব্বতে এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৮৮ জন।

আরও পড়ুন: নেপালে হড়পা বানের তাণ্ডব, নিখোঁজ বাংলার একাধিক পর্যটক, নবান্নে কন্ট্রোল রুম

প্রবল বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় আচমকা নেমে আসা জল ও ধসের জেরে (Nepal Flash Flood) নেপাল-তিব্বত সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে (Nepal Flash Flood)। একাধিক রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে উঠেছে।

প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা লেগেছে নেপালের বিদ্যুৎ পরিকাঠামোতেও। দেশটির ১২টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তার জেরে সাময়িক ভাবে বন্ধ রয়েছে ৪৩১.১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন।

আরও পড়ুন: বিপর্যস্ত নেপালের পাশে ভারত, দ্বিতীয় দফায় পাঠানো হল ৩৭.৫ টন ত্রাণসামগ্রী

বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্গত এলাকার বাসিন্দাদের জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সরকার। আলো জ্বালানো এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার মতো জরুরি কাজের জন্য দুর্গত এলাকাগুলিতে পাঠানো হচ্ছে ৫০০টি সোলার পাওয়ার ব্যাঙ্ক (Nepal Flash Flood)।

বিপর্যয়ের পরে নিখোঁজদের একাংশের সন্ধান পাওয়া গেলেও উদ্বেগ  (Nepal Flash Flood)এখনও কাটেনি। ধ্বংসস্তূপ, ধস এবং দুর্গম পাহাড়ি এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টাও চালাচ্ছে প্রশাসন (Nepal Flash Flood)।

দেখুন: নেপালের বিপর্যয়ে সাহায্যের হাত ভারতের, পাঠানো হচ্ছে ত্রাণসামগ্রী