• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

বিপর্যস্ত নেপালের পাশে ভারত, দ্বিতীয় দফায় পাঠানো হল ৩৭.৫ টন ত্রাণসামগ্রী

নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেন। তিনি নেপালের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন

বিপর্যস্ত নেপালের পাশে ভারত, দ্বিতীয় দফায় পাঠানো হল ৩৭.৫ টন ত্রাণসামগ্রী

Image: IANS

ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালের(Nepal Flash Flood) পাশে দাঁড়িয়ে ফেল ত্রাণসামগ্রী পাঠাল ভারত (Relief Supplies to Flood hit Nepal)। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় একটি সামরিক পরিবহণ বিমানে করে নেপালে পাঠানো হয়েছে ৩৭.৫ টন মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী। এর মধ্যে রয়েছে ওষুধ এবং খাবারের প্যাকেট (Relief Supplies to Flood hit Nepal)।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বুধবার প্রথম দফায় ১০ টন মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার সামগ্রী নেপালে পাঠানো হয়েছিল (Relief Supplies to Flood hit Nepal)। তার পরই দ্বিতীয় দফায় আরও ৩৭.৫ টন ত্রাণ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নেপালের দুর্ঘটনায় আটকে পড়া ভারতীয়দের জন্য কর্ণাটক থেকে বাংলা জরুরি হেল্পলাইন চালু

জয়শঙ্কর সমাজ মাধ্যমে জানিয়েছেন, নেপালের জন্য দ্বিতীয় বিমানটি ইতিমধ্যেই রওনা হয়েছে (Relief Supplies to Flood hit Nepal)। ওই বিমানে রয়েছে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার সামগ্রী, ওষুধ এবং খাবারের প্যাকেট। নেপালে সরকারের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রাখছে এবং উদ্ধার ও ত্রাণকাজে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি (Relief Supplies to Flood hit Nepal)।

তিব্বত সীমান্তবর্তী নেপালের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ হড়পা বানে এখনও পর্যন্ত কমপক্ষে ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ নিখোঁজ। প্রবল জনস্রোতে ঘরবাড়ি, সেতু, রাস্তা-সহ বিভিন্ন পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: নেপালকে বন্যার আগাম সতর্কবার্তা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল চিন, দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’

বুধবার পাঠানো প্রথম দফার ত্রাণে ছিল অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার সামগ্রী, কম্বল, স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিট, সৌরবিদ্যুরচালিত আলো এবং প্রয়োজনীয় ওষুধ। দুর্গত মানুষের জরুরি প্রয়োজন মেটাতেই এই সামগ্রী পাঠানো হয় (Relief Supplies to Flood hit Nepal)।

নেপালে ভয়াবহ বিপর্যয়ের (Nepal Flash Flood) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেন। তিনি নেপালের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতির দিকে নজর রেখে আগামী দিনগুলিতেও নেপালে আরও ত্রাণসামগ্রী পাঠানো হতে পারে বলে খবর।

দেখুন: বন্যাবিধ্বস্ত নেপাল, ১০৫ ভারতীয় পর্যটক নিখোঁজ, সাহায্যে জরুরি হেল্পলাইন