• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

সোমালিয়া-ইয়েমেন উপকূলে জলদস্যুর হামলা, আটক ২২ জন ভারতীয়

জাহাজটিতে থাকা ১০ জন কর্মীর মধ্যে ৬ জন ভারতীয় (Indian)। হাইজ্যাকের (Hijacked)  পর জাহাজটিকে নুগাল উপকূলের দিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদসংস্থা

সোমালিয়া-ইয়েমেন উপকূলে জলদস্যুর হামলা, আটক ২২ জন ভারতীয়

Image: ANI, প্রতীকী ছবি

লোহিত সাগর ও এডেন উপসাগর এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুরা(Pirates)। ‘হর্ন অফ আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ নামে পরিচিত এই অঞ্চলে সম্প্রতি দু’টি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক (Hijacked)  করা হয়েছে। দুই জাহাজে থাকা মোট ২২ জন ভারতীয়-সহ অন্যান্য কর্মীদেরও আটক করা হয়েছে বলে জনা গিয়েছে।

ইয়েমেন(Yemen)উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি সিবু ১-এ হামলা চালায় ৬ জন সশস্ত্র জলদস্যু (Pirates)। জাহাজটিতে মোট ২০ জন কর্মী ছিলেন, যাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়(Indian)।

আরও পড়ুন: কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে অস্বস্তিতে পাকিস্তান, মার্কিন দূতকে তলব

অন্যদিকে, সোমবার সোমালিয়ার (Somalia) পুন্টল্যান্ড উপকূলের কাছে ক্যামেরনের পতাকাবাহী এমভি লুতুফ জাহাজটি হাইজ্যাক (Hijacked)  করা হয়। জাহাজটিতে থাকা ১০ জন কর্মীর মধ্যে ৬ জন ভারতীয় (Indian)। হাইজ্যাকের (Hijacked)  পর জাহাজটিকে নুগাল উপকূলের দিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদসংস্থা।  সোমালিয়া  (Somalia)  প্রশাসন সূত্রে খবর, জাহাজটি সামরিক সরঞ্জাম নিয়ে মোগাদিশুর একটি তুর্কি সেনা প্রশিক্ষণকেন্দ্রের দিকে যাচ্ছিল। অস্ত্র, যোগাযোগ সংক্রান্ত যন্ত্রাংশের সরঞ্জাম, যেমন স্যাটেলাইট ফোন ইত্যাদি তাতে ছিল।

আরও পড়ুন: VIRAL VIDEO: হোমওয়ার্ক করোনি কেন? টিচারের বকুনি, চড়-থাপ্পড়ে ক্লাসেই চিরঘুমে লোয়ার কেজি-র প্রণয়

‘পোলার মুভমেন্ট শিপিং’ সংস্থার মালিকানাধীন ‘লুতুফ’ নামের এই পণ্যবাহী জাহাজটি।  ৬ জন ভারতীয় (Indian) নাবিক ছাড়াও জাহাজটিতে একজন তুরস্কের নাগরিক, একজন জর্জিয়ান এবং দুজন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন। এখন পর্যন্ত সোমালিয়া (Somalia), তুরস্ক, ক্যামেরুন কিংবা ভারত, কোনও দেশই জাহাজে জলদস্যুর (Pirates)হামলার বিষয়টি নিয়ে মুখে খোলেনি।

আরও পড়ুন: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ইয়েমেন (Yemen)উপকূলে এমটি সিবু ১-কে ঠিক কবে হাইজ্যাক (Hijacked) করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে দুই ঘটনার খবরই বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। ডাউরেক্টরেট অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, ইয়েমেন (Yemen) উপকূলে হাইজ্যাক(Hijacked)  হওয়া জাহাজের ২০ জন কর্মী নিরাপদে রয়েছেন। তবে তাঁদের বর্তমান অবস্থান ও পরিস্থিতি এখনও জানা যায়নি।

দেখুন: তিন দিনের সফরে শিলিগুড়ি, বাগডোগরায় অমিত শাহকে স্বাগত শুভেন্দুর