• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

ফিরে এল সৌরভ-স্মৃতি, এবার লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ব্যালকনিতে জার্সি ওড়ালেন কারা?

জয়ের আনন্দে কয়েক জন ক্রিকেটার জার্সি খুলে সেটি ঘোরাতে শুরু করেন। আর তাতেই ফিরে আসে দু’দশকেরও বেশি পুরনো সেই ছবি— লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়াচ্ছেন সৌরভ

ফিরে এল সৌরভ-স্মৃতি, এবার লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ব্যালকনিতে জার্সি ওড়ালেন কারা?

Photo: Representational Image

লর্ডসের ব্যালকনি। ইংল্যান্ডকে হারিয়ে ভারতের জয় (Indian cricke)। তার পর উচ্ছ্বাসে গায়ের জার্সি খুলে মাথার ওপর দিয়ে ঘোরানো— দৃশ্যটা কি চেনা চেনা লাগছে? চেনা মনে হওয়ারই কথা। এ দৃশ্য ফিরিয়ে আনল ২০০২ সালের সেই অবিস্মরণীয় মুহূর্তের স্মৃতি। তবে এ বার ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নন। তাঁর সেই দুনিয়া কাঁপানো সেলিব্রেশনকে নতুন করে ফুটিয়ে তুললেন ভারতের মিশ্র দিব্যাঙ্গ ক্রিকেট দলের সদস্যরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ঐতিহাসিক জয়ের পরে ভারতীয় দলের (Indian cricke) ক্রিকেটারদের উচ্ছ্বাসের সেই ছবি ও ভিডিও এখন ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে যাচ্ছে। জয়ের আনন্দে কয়েক জন ক্রিকেটার জার্সি খুলে সেটি ঘোরাতে শুরু করেন। আর তাতেই ফিরে আসে দু’দশকেরও বেশি পুরনো সেই ছবি— লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়াচ্ছেন সৌরভ (Sourav Ganguly)।

২০০২ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় ন্যাটওয়েস্ট সিরিজ ফাইনাল জিতেছিল সৌরভের  (Sourav Ganguly) ভারত। ৩২৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এক সময় ১৪৬ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে যুবরাজ সিং ও মহম্মদ কাইফের দুর্দান্ত লড়াইয়ে ঘুরে দাঁড়ায় ভারত।

আরও পড়ুন: এগারো উঠতি ফুটবলারকে এক লাখি সান্মানিক ডুরান্ড আয়োজকদের, কারা তাঁরা, কী তাঁদের লক্ষ্য?

যুবরাজ ৬৯ রান করার পরে কাইফ অপরাজিত ৮৭ রানে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। সেই জয়ের পরেই লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উচ্ছ্বাসে সেটি ঘোরান ভারত অধিনায়ক সৌরভ (Sourav Ganguly)। কারণ, তার কয়েকদিন আগে ভারতকে হারিয়ে ওই ভাবে গা থেকে জার্সি খুলে উড়িয়ে সেলিব্রেট করেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটি আজও অন্যতম আইকনিক দৃশ্য।

এ বার সেই লর্ডসেই নতুন এক ভারতীয় দলের জয়ের পর নতুন করে ফিরে এলে সেই সৌরভ-স্মৃতি। ইংল্যান্ডকে হারানোর পরে ভারতের মিশ্র দিব্যাঙ্গ দলের ক্রিকেটারদের কাছে উদ্‌যাপনের ভাষা হয়ে উঠল দাদার সেই চিরচেনা ভঙ্গি। যে দৃশ্য দিয়ে সাজানো হয়েছে সৌরভের আসন্ন বায়োপিক ‘দাদা’-র পোস্টারও।

আরও পড়ুন: আইপিএলে পুরনো ডেরাতেই থেকে যাচ্ছেন হার্দিক? মুম্বইয়ের পোস্টে জল্পনা তুঙ্গে

শুধু একটি ম্যাচ জেতার আনন্দ নয়, লর্ডসের মতো ক্রিকেটের পীঠস্থানে দেশের সাফল্যের মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখার চেষ্টাই যেন ফুটে উঠল সেই উদ্‌যাপনে।

২০০২-এ সৌরভের (Sourav Ganguly) যে ছবি ভারতীয় ক্রিকেটের (Indian cricke) আত্মবিশ্বাস ও আগ্রাসনের প্রতীক হয়ে উঠেছিল, ২০২৬-এ সেই একই মাঠে অন্য এক ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মতো করে ফিরিয়ে আনলেন সেই ছবি। এ বার তাঁরা বোঝালেন, ‘আমরাও পারি’।

সময় বদলেছে, বদলেছে ক্রিকেটারদের নাম ও প্রজন্ম। কিন্তু লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ভারতের জয় (Indian cricke) উদ্‌যাপনের আবেগ একই রয়ে গিয়েছে। আর তাই, মিশ্র দিব্যাঙ্গ দলের ক্রিকেটারদের(Indian cricke) সেলিব্রেশনে অনেকেই দেখতে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই অমর ছবি।

দেখুন: সবংয়ে বন্যা পরিস্থিতির Aerial Survey শুভেন্দুর