• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

২০ দিনে প্রতি কেজিতে ২০ টাকা দাম বাড়ল চিনির

হুড়মুড় করে দাম বাড়ল চিনির। মাত্র ২০ দিনের মধ্যে ২০ টাকার কাছাকাছি দাম বেড়েছে বলে জানা গিয়েছে। মাত্র কয়েকদিন আগেই চিনি বিক্রি হচ্ছি

২০ দিনে প্রতি কেজিতে ২০ টাকা দাম বাড়ল চিনির

pic- x

হুড়মুড় করে দাম বাড়ল চিনির। মাত্র ২০ দিনের মধ্যে ২০ টাকার কাছাকাছি দাম বেড়েছে বলে জানা গিয়েছে। মাত্র কয়েকদিন আগেই চিনি বিক্রি হচ্ছিল কেজি প্রতি ৪৫ টাকা করে। আর এখন সেটা পেরিয়ে গিয়েছে ৬৫ টাকা।

আচমকা এই দামবৃদ্ধিতে রীতিমত নাস্তানাবুদ হয়েছে আমজনতা। কারণ প্রায় প্রতিদিনই চিনি ব্যবহার করা হয় মধ্যবিত্ত বাড়িতে। সেই সঙ্গে সামনেই রয়েছে উৎসবের মরসুম। চিনির দাম বাড়ায় সেই সময়ে দাম বাড়তে পারে মিষ্টি সহ একাধিক খাবারের। ফলে প্রভাব পড়বে আমজনতার পকেটেও।

এদিকে চিনির দাম বৃদ্ধি ও আগাম জমিয়ে রাখা ঠেকাতে সেই সীমা কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নয়া নিয়ম অনুসারে ব্যবসায়ী ও সংস্থাগুলিকে আগে ৩০ দিনের জন্য চিনি মজুত করতে পারতো। সেখানে এবার থেকে সর্বোচ্চ ১৫ দিনের মজুত রাখার অনুমতি দেওয়া হবে।

কেন্দ্রের নতুন নির্দেশ মূলত সেই সব গ্রাহক বা বড় প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য, যারা মাসে অন্তত ১০ মেট্রিক টন চিনি ব্যবহার করেন। এর মধ্যে পড়বে—বিস্কুট ও মিষ্টি প্রস্তুতকারক সংস্থা, কনফেকশনারি বা মিষ্টির ব্যবসা, সফ্ট ড্রিঙ্ক প্রস্তুতকারী সংস্থা, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা ও বড় প্রাতিষ্ঠানিক ক্রেতা। গত এক বছরের গড় মাসিক ব্যবহার হিসাব করে এই ১০ মেট্রিক টনের সীমা নির্ধারণ করা হবে। চলতি মাসের ব্যবহার অবশ্য এই হিসাবের মধ্যে ধরা হবে না। তবে কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্থানীয় প্রশাসনের অধীন প্রতিষ্ঠানগুলি এই মজুতসীমার আওতায় পড়বে না।

নয়া নিয়ম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা। ৩০ নভেম্বর পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে বলেও জানা গিয়েছে। উৎসবের মরসসুমে বাজারে চিনির জোগান যাতে বজায় থাকে এবং যাতে দাম বৃদ্ধি না করা হয় সেই কারণেই সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গত ২০ দিনে এভাবে লাফিয়ে চিনির দাম বাড়া নিয়ে উদ্বেগে আমজনতা।