• facebook
  • twitter
  • youtube
Wednesday, 19 August, 2026

নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বুধবার মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Image: SNS

তারাপীঠের হোটেলে আগুন লাগার দু’দিনের মাথায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার খোদ কলকাতায়। নিউ মার্কেটের (New Market)  মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে প্রাণ গেল ৯ জনের। বুধবার মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সমাজমাধ্যমে তিনি (Narendra Modi) এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, কলকাতা অগ্নিকাণ্ডের প্রাণহানির খবর তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি (Narendra Modi) । একই সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে স্থানীয় প্রশাসনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi) ।

এই ঘটনায় (New Market)  এক্সে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । শোকপ্রকাশের পাশাপাশি কী ভাবে এই ঘটনা ঘটল, তারও তদন্ত করা হচ্ছে বলে এক্সে পোস্ট করে জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)।  পোস্টে তিনি  (Suvendu Adhikari) মমতার সরকারকে নিশানা করেছেন। তৎকালীন সরকারের আমলে যথাযথ নজরদারি ছাড়াই নির্মাণকাজ হয়েছিল বলে তিনি (Suvendu Adhikari) পোস্টে উল্লেখ করেন। একাধিক ভবনকে হোটেল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হলেও অগ্নিনিরাপত্তা বিধি যথাযথভাবে রাখা হয়নি বলেও মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) অভিযোগ করেছেন।

আরও পড়ুন: নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-গেস্ট হাউসের অগ্নিনিরাপত্তা অডিটের নির্দেশ, তদন্তে সিট গঠন

নিয়মিত নিরাপত্তা অডিট ও প্রয়োজনীয় বিধি মেনে চলার ক্ষেত্রেও আগের প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা বিধি কঠোরভাবে কার্যকর করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও এদিন জানান তিনি (Suvendu Adhikari)।

এই ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নিউ মার্কেটের একটি হোটেলে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু, প্রশ্নের মুখে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে বলেও তিনি (Suvendu Adhikari) পোস্টে উল্লেখ করেছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কোথায় গাফিলতি ছিল এবং এর জন্য কারা দায়ী সমস্ত বিষয় তদন্ত করে সামনে আনা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

দেখুন: