• facebook
  • twitter
  • youtube
Wednesday, 19 August, 2026

৯ মাস পরে বোনের সঙ্গে দেখা ইমরান খানের, স্ত্রী বুশরা বিবি সঙ্গেও সাক্ষাৎ

বোন নোরিনের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হয় বলে খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করানোর কথা রয়েছে

৯ মাস পরে বোনের সঙ্গে দেখা ইমরান খানের, স্ত্রী বুশরা বিবি সঙ্গেও সাক্ষাৎ

Image: SNS

প্রায় নয় মাস পর জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গে দেখা করলেন তাঁর বোন নোরিন নিয়াজি। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের এই সাক্ষাৎ হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের (Imran Khan) পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অনুমতি দিয়েছে। সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বোনের সঙ্গে দেখা করেন ইমরান খান (Imran Khan)।

বোন নোরিনের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হয় বলে খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইমরানকে (Imran Khan) ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করানোর কথা রয়েছে। সাক্ষাতের সময় নোরিন তাঁকে আদালতের নির্দেশের বিষয়টি জানান। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

সাক্ষাতের পর নোরিন জানান, তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। তবে আদালতে দেওয়া আশ্বাস অনুযায়ী তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর পরে তাঁর সঙ্গে জেল চত্বর থেকে বেরিয়ে যান ইমরানের দুই বোন আলিমা খান ও উজমা খান।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে ভর্তির নির্দেশ

ইমরানের স্ত্রী বুশরা বিবির সঙ্গেও সাক্ষাৎ

জেলে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা হয়েছে ইমরান খানের (Imran Khan)। তাঁদের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট কথা হয়েছে বলে খবর। এর আগে বুশরা বিবি তাঁর মেয়ে মুবাশশরা শেখ এবং ননদ মেহরুন্নিসার সঙ্গে দেখা করেছিলেন।

সপ্তাহে এক বার পরিবারের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

ইমরান খানের (Imran Khan) সঙ্গে পরিবারের সদস্যদেরর নিয়মিত সাক্ষাতের অনুমতি নিয়ে মামলা চলছিল পাকিস্তানে সুপ্রিম কোর্টে। বিচারপতি শাহিদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সেই মামলার শুনানিতে ইমরানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

ইমরানের (Imran Khan) বোন এবং ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ, তাঁর শারীরিক অবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিয়েও আদালতে আবেদন করা হয়েছিল। আদিয়ালা জেলের সুপার এবং একটি মেডিক্যাল বোর্ডের রিপোর্ট খতিয়ে দেখার পর আদালত এই নির্দেশ দেয়।

আদালত স্পষ্ট জানিয়েছে, পরিবারের সঙ্গে সাক্ষাৎ কোনও জেল কর্তৃপক্ষের অনুগ্রহ নয়। বন্দির মৌলিক অধিকার এবং তাঁর শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে এই সাক্ষাতের বিষয়টি সম্পর্ক রয়েছে।

শিফা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ

সুপ্রিম কোর্ট ইমরান খানকে (Imran Khan) আগামী দুদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা ও চিকিৎসা হবে। মেডিক্যাল বোর্ডের পাশাপাশি একজন সিনিয়র চিকিৎসক এবং ইমরানের (Imran Khan) ব্যক্তিগত চিকিৎসকও তাঁর চিকিৎসা এবং স্বাস্থ্যপরীক্ষার সময় উপস্থিত থাকবেন। পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে ওই বেসরকারি হাসপাতালেই রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: বিহারে মিড-ডে মিলে নুনের বদলে ডিটারজেন্ট গুঁড়ো, অসুস্থ ৪০ পড়ুয়া

স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মাঝেই আদালতের নির্দেশ

দীর্ঘদিন ধরে ইমরান খানের (Imran Khan) পরিবার ও সমর্থকেরা তাঁর স্বাস্থ্য এবং চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাঁদেরর অভিযোগ ছিল, জেলে থাকার কারণে ইমরানের (Imran Khan) পর্যাপ্ত চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করা হয়েছে। যদিো জেল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

আদিয়ালা জেল কর্তৃপক্ষ ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে ২০২৬ সালের ১০ আগস্ট পর্যন্ত ইমরানের (Imran Khan) ৩৯টি মেডিক্যাল পরীক্ষার নথি আদালতে জমা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনজনিত সমস্যা ছিল। চিকিৎসার পর সেই অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তাঁর দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবকি পর্যায়ে ফিরে এসেছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

আদালত একই সঙ্গে ইমরানের (Imran Khan) দল ও সমর্থকদের তাঁর মেডিক্যাল রিপোর্ট রাজনৈতিক উদ্দেশে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ লঙ্ঘন করা হলে বর্তমানে দেওয়া কিছু সুবিধা প্রত্যাহার করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

২০২৩ সাল থেকে একাধিক মামলায় সাজা হওয়ার পর আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান (Imran Khan)। তাঁর পরিবার ও সমর্থকেরা বারবার চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আইনি সাহায্য নিয়ে অভিযোগ তুলেছেন। নতুন করে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইমরানের (Imran Khan) চিকিৎসা ও পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের বিষয়টি এখন কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

দেখুন: