• facebook
  • twitter
  • youtube
Saturday, 15 August, 2026

বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, স্বস্তি গ্রাহকদের, কী জানাল কেন্দ্র?

গ্রাহক নিজেদের নির্দিষ্ট গ্যাস সংস্থার অ্যাপটি ডাউনলোড করে তাতে ই-কেওয়াইসি জমা দিতে পারবে। যাঁরা অনলাইনে পারবেন না, তাঁরা ডিস্ট্রবিউটরের অফিসে গিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।

বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, স্বস্তি গ্রাহকদের, কী জানাল কেন্দ্র?

File Photo

একেবারে শিয়রে সংক্রান্তি। গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশের পর ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৬ আগস্টের মধ্যে সকল গ্রাহককে ই-কেওয়াইসি কাজটি সম্পন্ন করতে। আর তার পর থেকেই প্রতিটি পরিষেবা কেন্দ্রে গ্রাহকদের লম্বা লাইন। তবে এরই মধ্যে জানা গিয়েছে, ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা মেয়াদ আরও কয়েকদিন বাড়ানো হয়েছে। আর তাতে কিছুটা স্বস্তি পেয়েছেন গ্রাহকরা।

জানা গিয়েছে, ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে ডিলারদের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত গ্যাসে ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকরা। ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের জন্য আধারভিত্তিক ফেসআইডি যাচাই সম্পূর্ণ করার সময়সীমাও আরও কিছুদিন বাড়ল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া বাকি সকল গ্রাহককে ই-কেওয়াইসি করাতে হবে।

এর আগে ১৬ আগস্টের মধ্যে গ্যাসের ই-কেওয়াইসি সম্পূর্ণ করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আজ ১৫ আগস্ট। তারপর ১৬ আগস্ট রবিবার। তবে দ্রুত কাজ সেরে ফেলার জন্য গ্যাস সংস্থাগুলির ডিস্ট্রিবিউটরদের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছিল, ১৫ আগস্ট দুপুর ১২টা থেকে অফিস খোলা থাকবে। এর মধ্যে কেন্দ্র কিছুটা সময় বাড়ানোয় গোটা কাজটা অনেক আগে শেষ হয়ে যাবে বলে মনে করছেন ডিস্ট্রিবিউটররা।

কোন গ্রাহক যদি ই-কেওয়াইসি না করান, তাহলে তাঁকে গ্যাসের জন্য বাড়ি টাকা গুনতে হবে। কত বাড়তি কড়ি গুনতে হবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি সরকার। বর্তমানে গ্রাহকেরা যে টাকায় সিলিন্ডার পান, তার থেকে অনেকটাই বেশি টাকা দিয়ে কিনতে হবে। কেওয়াইসি না থাকলে একটি সিলিন্ডারের দাম ২০০০ টাকার গণ্ডি ছুঁতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা জবাব ইরানের

অনলাইন ও অফলাইন দুভাবেই আধারভিত্তিক ফেসআইডির যাচাইয়ের কাজ জমা দেওয়া যাবে। গ্রাহক নিজেদের নির্দিষ্ট গ্যাস সংস্থার অ্যাপটি ডাউনলোড করে তাতে ই-কেওয়াইসি জমা দিতে পারবে। যাঁরা অনলাইনে পারবেন না, তাঁরা ডিস্ট্রবিউটরের অফিসে গিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।