• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট কখন, কোথায়, কোন চ্যানেলে? গিলের ঐতিহাসিক ম্যাচ দেখবেন কী ভাবে?

গলের মাঠে তাই শনিবার সকাল থেকেই শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের নতুন এক পরীক্ষা— এক দিকে ৬০০তম টেস্টের ইতিহাস

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট কখন, কোথায়, কোন চ্যানেলে? গিলের ঐতিহাসিক ম্যাচ দেখবেন কী ভাবে?

Shubman Gill Photo-SNS

স্বাধীনতা দিবসেই ভারতীয় ক্রিকেটের সামনে ঐতিহাসিক মুহূর্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে শুভমন গিলের ভারত। এটি ভারতীয় দলের ৬০০তম টেস্ট ম্যাচ। ফলে গলের মাঠে শুরু হতে চলা এই লড়াই ঘিরে আগ্রহ তুঙ্গে।

শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচটি হবে গলের বিখ্যাত গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। স্পিন-সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটার এবং বোলারদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দলের নতুন অধ্যায় শুরু হয়েছে। স্বাধীনতা দিবসে দেশের ৬০০তম টেস্টে অধিনায়ক হিসেবে মাঠে নামার সুযোগকে ইতিমধ্যেই ‘বিশাল সম্মান’ বলে জানিয়েছেন গিল। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক পরিবেশে ভারত কেমন করে, সেটাই এখন দেখার।

সাই সুদর্শনের চোটের কারণে ভারতীয় ব্যাটিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, দলের অলরাউন্ডার ভারসাম্য নিয়েও নির্বাচকদের ভাবতে হচ্ছে। ফলে ঐতিহাসিক মাইলফলকের পাশাপাশি প্রথম টেস্টে ভারত কোন প্রথম একাদশ নিয়ে মাঠে নামে, তা নিয়েও কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

গলের মাঠে তাই শনিবার সকাল থেকেই শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের নতুন এক পরীক্ষা— এক দিকে ৬০০তম টেস্টের ইতিহাস, অন্য দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের সিরিজ।

কখন শুরু ম্যাচ?

ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হবে ১৫ অগাস্ট, শনিবার। ম্যাচটি চলবে ১৯ অগাস্ট পর্যন্ত।

ভারতীয় সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে খেলা শুরু হওয়ার কথা। প্রথম দিন সকাল ৯.৩০-তে টস করতে নামবেন দুই অধিনায়ক।

কোথায় দেখা যাবে টিভিতে?

ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে।

মোবাইল বা অনলাইনে কোথায় দেখা যাবে?

মোবাইল ফোন, ট্যাব বা স্মার্ট টিভিতে ম্যাচটি লাইভ দেখা যাবে সোনি লিভ অ্যাপে এবং ওয়েবসাইটে।