জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (JGEC) ২০ জন নিরাপত্তাকর্মীকে কাজ থেকে ছাঁটাই করার অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল কলেজ চত্বরে (JGEC)। ছাঁটাই হওয়া কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যেরা কলেজের (JGEC) মূল গেট আটকে বিক্ষোভে বসেন (JGEC)। তাঁদের দাবি, বার বার আন্দোলনে নামা সত্ত্বেও এখনও কাজে পুনর্বহাল করা হয়নি (JGEC)।
আরও পড়ুন: জঙ্গল থেকে ফ্যাশন শো, বন্দুক ছেড়ে র্যাম্প মাতালেন প্রাক্তন মহিলা নকশালরা
আন্দোলনকারীদের অভিযোগ, ছাঁটাইয়ের পর তাঁদের কাজে ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাসের পরেও এখনও পর্যন্ত পুনর্নিয়োগ করা হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে কলেজের (JGEC) মূল গেটের সামনে বিক্ষোভ শুরু করেন ছাঁটাই হওয়া নিরাপত্তাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যেরা। এর জেরে কলেজে (JGEC) ঢোকা-বেরোনোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন চলবে (JGEC)।
ছাঁটাই হওয়া এক কর্মীর কথায় (JGEC), ‘বার বার আন্দোলন করেছি। কাজে ফিরিয়ে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই আশ্বাস কার্যকর হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে ১৩ থেকে ১৫ আগস্ট দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ (JGEC)। তবে এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে জানা গিয়েছে। ফলে কলেজ চত্বরে (JGEC) আন্দোলন ঘিরে চাপানউতোর অব্যাহত।
দেখুন: হাইকোর্টে মাইক মামলায় উত্তেজনা, হস্তক্ষেপ ভারপ্রাপ্ত CJI-এর




