• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪, সাহায্যের আশ্বাস জয়শঙ্করের

শহরের মেয়র জর্জ এদুয়ার্দো রোহাস জানিয়েছেন, অন্তত ৬০টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। প্রায় ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সংখ্যাটা ৪ হাজারের গণ্ডিতে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একটি ত্রাণশিবিরে প্রায় ১৫০ জনকে রাখা হয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪, সাহায্যের আশ্বাস জয়শঙ্করের

File photo

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৪। আহত হয়েছেন ১৩৮ জন। ৫ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার ৭.৪-৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শোকপ্রকাশ করে কলম্বিয়াকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে জয়শঙ্কর লেখেন, কলম্বিয়ায় ভূমিকম্পের পর যেভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেই সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারত সবরকমভাবে সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।

দেশের একাধিক অঞ্চলে ভূমিকম্পের প্রভাব পড়েছে। মানিজালেস শহরে বহু বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র জর্জ এদুয়ার্দো রোহাস জানিয়েছেন, অন্তত ৬০টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। প্রায় ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সংখ্যাটা ৪ হাজারের গণ্ডিতে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একটি ত্রাণশিবিরে প্রায় ১৫০ জনকে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনের জন্য হাজার হাজার আবেদন জমা পড়েছে।

কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের পর ৭০টিরও বেশি আফটারশক হয়েছে। সর্বশেষ ৩.৮ মাত্রার কম্পনও বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছে। আফটারশক আগামী কয়েক সপ্তাহ এমনকী কয়েকমাস পর্যন্ত চলতে পারে সতর্ক করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে ১৩২, নিখোঁজ ২০০০

রিসারালদা অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য তিন মাসের সরকারি পরিষেবার বিল মুকুবের আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে যাদের বাড়ি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তাদের অস্থায়ী বাসভবনের জন্য তিন মাসের সরকারি পরিষেবার বিল মুকুবের আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। পরে বাড়ি মেরামত ও পুনর্নির্মাণের খরচ মেটানোর ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে সরকার।