নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে শনিবারও বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা (West Bengal Weather Forecast) । শুক্রবার দিনভর বৃষ্টির পর শনিবার সকাল থেকে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে (West Bengal Weather Forecast) । আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast) জানিয়েছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস
শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast) । দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি চলতে পারে বৃষ্টি। তবে নিম্নচাপের গতিপথ কলকাতার দিকে না থাকায় শহরে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস (West Bengal Weather Forecast) ।
আরও পড়ুন: আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন নয়, অবস্থান স্পষ্ট করল ডিএমকে
দক্ষিণবঙ্গে জারি বিশেষ সতর্কতা
দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (West Bengal Weather Forecast) । এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে (West Bengal Weather Forecast) ।
এছাড়া হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (West Bengal Weather Forecast) । পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। মৎস্যজীবীদের শনিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (West Bengal Weather Forecast) ।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে (West Bengal Weather Forecast) । শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে (West Bengal Weather Forecast) ।




