কবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে, তা এখনও নির্দিষ্ট করে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা (Rain) বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে পুজোর শুরুতেও বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তেলঙ্গানা, ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ড ও ছত্তিসগড় থেকে বর্ষা বিদায় নিয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আরও কিছু এলাকা থেকে বর্ষা (Rain) বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তিন-চারদিনে পশ্চিমবঙ্গ থেকেও বর্ষা (Rain) বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং উত্তর-পূর্ব বিহার থেকে তেলাঙ্গানা পর্যন্ত অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
আরও পড়ুন: স্টারলিঙ্ক নিয়ে মাস্কের অভিযোগে খণ্ডন করল কেন্দ্র, ‘ভারতে টেলিকম ব্যবস্থায় নেই বৈষম্য’
শুক্রবার ও শনিবার, মহালয়ার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চতুর্থীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি (Rain) হতে পারে।
উত্তরবঙ্গের আট জেলায় শুক্রবার হলুদ সতর্কতা রয়েছে। শনিবার থেকে সেখানে ঝড়বৃষ্টির (Rain) দাপট কমবে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙে সামান্য বৃষ্টি হতে পারে।
দেখুন:




