• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

সিবিআই এর ধাঁচে হোল্ডিং অফিসার নিয়োগ কলকাতা পুলিশে

আর অভিভাবকহীন হয়ে পড়ে থাকবে না কোনও মামলা। এবার থেকে প্রতিটা অপরাধ মূলক ঘটনা, যা আদালত পর্যন্ত পৌঁছবে সেই থানা যেখানে অভিযোগ

সিবিআই এর ধাঁচে হোল্ডিং অফিসার নিয়োগ কলকাতা পুলিশে

Kolkata Police Photo-SNS

আর অভিভাবকহীন হয়ে পড়ে থাকবে না কোনও মামলা। এবার থেকে প্রতিটা অপরাধ মূলক ঘটনা, যা আদালত পর্যন্ত পৌঁছবে তার তদারকি করবে সেই থানা যেখানে অভিযোগ করা হয়েছিল।

‘ আগে যে মামলার যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তিনিই সমস্তটা দেখতেন। এবার থেকে থানায় থানায় নিয়োগ করা হবে ‘ হোল্ডিং অফিসার ‘। এই আধিকারিকরাই মামলার তদারকি করবেন। ‘ জানালেন কলকাতা পুলিশের এক শীর্ষ অধিকারিক।

সম্প্রতি লালবাজারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। মামলার তদারকিতে যাতে কোনো ফাঁক না থাকে, সেটাই নিশ্চিত করবেন হোল্ডিং অফিসাররা।

একেবারে সিবিআইয়ের ধাঁচে এই পদ্ধতি শুরু করা হচ্ছে। সিবিআইয়ের মতো সংস্থায় যেমন হোল্ডিং ইনভেস্টিগেটিং অফিসার থাকেন, সেই পদ্ধতি চালু করছে কলকাতা পুলিশ। লালবাজারের ওই শীর্ষ আধিকারিক আরও বলেন, ‘ অনেক সময় দেখা যায় যে তদারককারী বা তদন্তকারী আধিকারিকরা কোথাও বদলি হয়ে গেছেন। ফলে সেই মামলা দেখার কেউ নেই। এক্ষেত্রে হোল্ডিং অফিসাররা দেখবেন সেই সব মামলা।’

মহিলা নির্যাতন বা গুরুতর ফৌজদারি অপরাধের মতো স্পর্শকাতর মামলাগুলির অগ্রগতি নিয়মিত খতিয়ে দেখতে থানা বা ইউনিটের ওসি-দেরও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজেপি সরকার গঠনের আগে পর্যন্ত কলকাতা পুলিশের সমস্ত থানায় বিপুল সংখ্যক পকসো মামলায় চার্জশিট দেওয়া বাকি ছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হয়। সরকার নারী এবং নাবালিকা নির্যাতনে দোষীদের যাতে কঠোর শাস্তি হয় তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে।
লালবাজার সূত্রের খবর, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কলকাতা পুলিশের সমস্ত থানাগুলিতে ৭৭টি পকসো মামলার চার্জশিট দেওয়া বাকি ছিল। মামলা দাখিল হওয়ার দু’মাসের মধ্যে চার্জশিট আদালতে চার্জশিট পেশ করতে হয়। তৃণমূল জমানায় তা করা হয়নি। এর পরেই গত দু’সপ্তাহে ২৩টি পকসো মামলায় চার্জশিট আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ৫৪টি। এই সমস্ত মামলার তদন্তকারী আধিকারিক (আইও)-দের স্পষ্ট ভাবে চার্জশিট জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়াও, এই সমস্ত মামলার ক্ষেত্রে যদি কোনও অভিযুক্তের গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে থাকে তাহলে দ্রুত তা কার্যকর করতে ডেপুটি কমিশনার এবং তাঁদের মাধ‍্যমে থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।