• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

কোন বোলারকে ভয় পান?— চার শব্দের জবাবে কী বললেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী? জেনে নিন

বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে কিংবা নামী বোলারদের বিরুদ্ধে খেলতে তাঁর মধ্যে কোনও জড়তা নেই। আর সেই কারণেই ভারতের ক্রিকেটের আগামী দিনের অন্যতম বড় তারকা হিসেবে ইতিমধ্যেই তাঁকে দেখা হচ্ছে।

কোন বোলারকে ভয় পান?— চার শব্দের জবাবে কী বললেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী? জেনে নিন

Photo: X

মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেনে ধরেছেন বৈভব সূর্যবংশী। জিম্বাবোয়ে সফরে দুরন্ত ব্যাটিংয়ের পর এবার তাঁর একটি চার শব্দের উত্তর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিশ্বের সেরা বোলারদের মধ্যে কোন বোলারের বিরুদ্ধে খেলতে ভয় পান, সেই প্রশ্নে এক মুহূর্তও না ভেবে জবাব দিয়েছেন বৈভব।

ভারতের হয়ে সাম্প্রতিক টি-২০ সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন বৈভব। মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে ১৯ বলে হাফ সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অর্ধশতরানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। সেই ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বৈভবের সবচেয়ে বড় শক্তি তাঁর নির্ভীক মানসিকতা। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে কিংবা নামী বোলারদের বিরুদ্ধে খেলতে তাঁর মধ্যে কোনও জড়তা নেই। আর সেই কারণেই ভারতের ক্রিকেটের আগামী দিনের অন্যতম বড় তারকা হিসেবে ইতিমধ্যেই তাঁকে দেখা হচ্ছে।

সম্প্রতি রাজস্থান রয়্যালসের শেয়ার করা একটি ভিডিওতে এই কিশোর ওপেনারকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনো বোলার আছেন কি, যাঁর বিরুদ্ধে ব্যাট করতে তিনি ভয় পান বা এড়িয়ে চলতে চান? বৈভব ঠিক চার শব্দে এর উত্তর দেন। উত্তরটি ছিল, ‘এখনও পর্যন্ত কাউকেই না’।

এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়, বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে নামার আগে তাঁর মনে কোনো চাপ পড়়ে কি না। সেখানেও একই রকম আত্মবিশ্বাস ঝরে পড়ে তাঁর কথায়। বৈভব বলেন, ‘ওই ধরনের বোলারদের বিরুদ্ধে খেলতে কোনো ভয় নেই। আমি বেশি কিছু ভাবি না, শুধু নিজের খেলায় মন দিই’।