• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

গুরুপূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মঠ চত্বর ও তার আশেপাশে কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে

গুরুপূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Image: ANI (May 21, West Bengal Chief Minister Suvendu Adhikari being felicitated by saints at the Belur Math)

আজ গুরু পূর্ণিমা। সেই উপলক্ষে বেলুড় মঠে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে কেন্দ্র করে মঠ চত্বর ও তার আশেপাশে কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তিনি মঠে গিয়ে মূল মন্দির-সহ অন্যান্য মন্দিরে পুজো ও দর্শন করবেন। মঠের মহারাজের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর দ্বিতীয় বার বেলুর মঠ পরিদর্শন।

মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ নেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মূল মন্দির-সহ মঠ চত্বরে অবস্থিত অন্যান্য মন্দিরেও প্রণাম জানানোর কর্মসূচি রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বেলুড় মঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঠের প্রধান প্রবেশদ্বারে ব্যারিকেড বসানো হয়েছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। দর্শনার্থীদের প্রবেশ ও চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে। গুরু পূর্ণিমার দিন রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্তদের ভিড়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।