• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

আজ হুগলি এবং মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী

উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৪টে নাগাদ প্রথমে তিনি বৃন্দাবন জিউ মন্দিরে যাবেন

আজ হুগলি এবং মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী

Image: ANI

আজ হুগলির গুপ্তিপাড়ায় যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী ‘ভাণ্ডার লুট’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৪টে নাগাদ প্রথমে তিনি বৃন্দাবন জিউ মন্দিরে যাবেন। এরপর সেখানে থেকে জগন্নাথদেবের মাসির বাড়িতে গিয়ে প্রাচীন ভাণ্ডার লুটের অনুষ্ঠান দেখবেন। এর আগে তাঁর মুর্শিদাবাদ সফরও রয়েছে। সেখানকার অনুষ্ঠান শেষ করে ফেরার পথেই তিনি গুপ্তিপাড়ায় যাবেন।

বহরমপুরের অন্তর্গত কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ও আহত পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছবেন। তারপর বহরমপুর থানায় পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু। এই ঘটনায় কি পদক্ষেপ বা তদন্ত কোন পর্যায়ে রয়েছে সে নিয়েও পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। রেলের পক্ষ থেকেও পৃথকভাবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পরেই ঘটনাস্থলে যান এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তাঁরা। ওই বিষয়েও খোঁজখবর নিতে পারেন বলেই সূত্রের খবর।