• facebook
  • twitter
  • youtube
Wednesday, 15 July, 2026

রাজ্য সরকারি কর্মীদের বদলি নীতিতে বড় পরিবর্তন

ফিল্ড লেভেল থেকে এক্সটেনশন অফিসার—এই সব পদে কর্মরত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের বদলির জন্য নতুন নির্দেশিকা এল।

রাজ্য সরকারি কর্মীদের বদলি নীতিতে বড় পরিবর্তন

ফিল্ড লেভেল থেকে এক্সটেনশন অফিসার—এই সব পদে কর্মরত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের বদলির জন্য নতুন নির্দেশিকা এল। সাধারণ নিয়মে, কাউকে তাঁর নিজের হোম জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে, অবসরের আগে শেষ দুই বছর প্রশাসন চাইলে এই নিয়মে ছাড় দিতে পারে।

একই পদে কেউ টানা ৩ বছর কাজ করলে তাঁকে বদলি করে দেওয়া হবে। মূলত, ৪ বছরের বেশি কাউকে একই পদে রাখা চলবে না। রাজস্ব আদায়, কর সংগ্রহ বা অন্যান্য সংবেদনশীল দায়িত্বে থাকলে বদলির মেয়াদ আরো কম, সেখানে ২ বছর পর বদলি, আর এক জায়গায় ৩ বছরের বেশি রাখা যাবে না। বদলির সময় প্রশাসনের সুবিধা যেমন ভাবা হবে, তেমনই জেলার প্রয়োজন বা জনস্বার্থ গুরুত্ব পাবে। প্রয়োজনে, বিশেষ কোনও জরুরি পরিস্থিতিতে বা প্রশাসনিক কারণে নিয়মে ছাড় দেওয়ার অধিকার রাজ্য সরকারের হাতে থাকবে। এই নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচিব।

রাজ্য পুলিশে বদলির বড়ো সিদ্ধান্ত আগেই এসেছিল। রাজ্যের সিআইডি, এসটিএফ সহ বিধাননগরের কমিশনার এবং দার্জিলিং জেলার পুলিশ সুপার-সহ পুলিশে বড় রদবদল করল রাজ্য সরকার। এখন ডিজি (সিআইডি) করা হল এন রমেশ বাবুকে। এডিজি (সিআইডি) পদে থাকা সুপ্রতিম সরকারকে বদলি করা হয়েছে এডিজি (টেলিকমিউনিকেশন) পদে। প্রসঙ্গত, সুপ্রতিম বিগত সরকারের ঘনিষ্ঠ অফিসার বলে পরিচিত ছিলেন এবং ভোটের সময় কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে তাঁকে সরিয়ে তামিলনাডু বিধানসভা ভোটের পুলিশ পর্যবেক্ষক করা হয়েছিল। বিধাননগরের পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্বকে বদলি করা হয়েছে এডিজি (ট্রাফিক) পদে। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন রাঠোর অমিতকুমার ভরত।