• facebook
  • twitter
  • youtube
Tuesday, 14 July, 2026

সোনমের অনশন ১৮ দিনে, ফোনে পাশে মমতা, উদ্বেগ বাড়াচ্ছে শারীরিক পরিস্থিতি

নিট-ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন মঙ্গলবার ১৮ দিনে পড়ে।

সোনমের অনশন ১৮ দিনে, ফোনে পাশে মমতা, উদ্বেগ বাড়াচ্ছে শারীরিক পরিস্থিতি

Pic-ANI

নিট-ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন মঙ্গলবার ১৮ দিনে পড়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে এই আন্দোলন চলছে।

টানা অনশনের জেরে সোনমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকদের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, তাঁর ওজন কমেছে প্রায় সাড়ে ৮ কেজি। রক্তচাপ নেমে গিয়েছে। রক্তে গ্লুকোজের মাত্রাও উদ্বেগজনকভাবে কমেছে। তবু নিজের দাবিতে অনড় রয়েছেন তিনি। আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদ অভিযানের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে সোনমের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোনে সোনমের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও তাঁকে অনশন প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন।

সোনমের আন্দোলনের দাবিকে সমর্থন করেছেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, অরুন্ধতী রায়, জয়তী ঘোষ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। তাঁরাও ভবিষ্যতের দীর্ঘ লড়াইয়ের কথা ভেবে অনশন তুলে নেওয়ার অনুরোধ করেছেন। তবে এখনও পর্যন্ত নিজের অবস্থান থেকে সরেননি সোনম ওয়াংচুক।

ডাক্তারি প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র ধর্নায় অংশ নেন সোনম। টানা ১৭ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। সেই নিয়ে বলিউডের কোনও শিল্পী, এমনকি বড়পর্দায় তাঁর চরিত্রে অভিনয় করা আমির খান এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে সোনমের সপক্ষে মুখ খুলেছেন ওমি। আর তাতেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আইনজীবী প্রশান্ত ভূষণও ওমির প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির একজন অন্তত সোনম ওয়াংচুকের সমর্থনে এগিয়ে এলেন, যিনি ১৭ দিন ধরে যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে।