• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

নির্জন মাঠে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ধৃত যুবক

অভিযোগ, মাঝ রাস্তায় অভিযুক্ত তাঁর পথ আটকায়। এরপর অভিযুক্ত কলেজছাত্রীকে নির্জন মাঠে জোর করে টেনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে অভিযুক্ত কলেজছাত্রীর ধর্ষণের চেষ্টা করে।

নির্জন মাঠে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ধৃত যুবক

Photo: File photo

উত্তর ২৪ পরগনায় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, ওই কলেজছাত্রী গৃহশিক্ষকের কাছে পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ফেরার পথে অভিযুক্ত কলেজছাত্রীকে নির্জন মাঠে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মিজানুর মণ্ডল। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন ওই কলেজছাত্রী গৃহশিক্ষকের কাছে পড়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, মাঝ রাস্তায় অভিযুক্ত তাঁর পথ আটকায়। এরপর অভিযুক্ত কলেজছাত্রীকে নির্জন মাঠে জোর করে টেনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে অভিযুক্ত কলেজছাত্রীর ধর্ষণের চেষ্টা করে। তরুণী বাধা দিলে অভিযুক্ত তাঁকে গলা টিপে খুনেরও চেষ্টা করে বলে অভিযোগ। কোনওভাবে অভিযুক্তের হাত থেকে রক্ষা পেয়ে তরুণী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই গোটা বিষয়টির তদন্ত শুরু করে।

সূত্রের খবর, তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের পর শনিবার মিজানুর মণ্ডলকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছে দীর্ঘদিন ধরেই নির্জন রাস্তায় একা চলাফেরা করা মহিলাদের সে নিশানা করত। অতীতেও একাধিক মহিলাকে যৌন হেনস্থা করার কথা সে স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ অভিযুক্তের সেই দাবি খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অতীতে ঘটে যাওয়া এরকম অন্য কোনও ঘটনার সঙ্গে অভিযুক্তের কোনও যোগ রয়েছে কি না।