• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

সপ্তাহের দ্বিতীয় দিনেই ধাক্কা বাজারে

আজ সকালে শেয়ার মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই ধাক্কা বিনিয়োগকারীদের। হুড়মুড়িয়ে নামতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি।

সপ্তাহের দ্বিতীয় দিনেই ধাক্কা বাজারে

আজ সকালে শেয়ার মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই ধাক্কা বিনিয়োগকারীদের। হুড়মুড়িয়ে নামতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। বেলার দিকে কিছুটা রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করলেও তা ফের ধসে যায়। আজ লেনদেন শেষের সময় দেখা যায় দিনের সর্বোচ্চ পয়েন্ট থেকে এক ধাক্কায় ৬৭০০ পয়েন্ট পতন হয়েছে সেনসেক্সের। সেইসঙ্গে পতন হয়েছে নিফটিতেও।

আজ সকাল থেকেই ছিল প্রফিট বুকিংয়ের ঢল। গত কয়েকদিন ধরেই বাজার ছিল অস্থিতিশীল। আর সেই কারণেই আজ প্রফিট বুক করে নিতে মরিয়া ছিল বিনিয়োগকারীরা। যে কারণে আজ নিফটিরও পতন হয়েছে ২.৪ শতাংশ। যার ফলে আজ নতুন বিনিয়োগকারীরা বাজারে প্রবেশ করার ব্যাপারে কিছুটা উদ্বেগে ছিল।

তাছাড়া আজ সকাল থেকেই পতন ছিল মেটাল ও রিয়্যালটির শেয়ারে। যা সামগ্রিক ভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার বাজারে। আজ বাজারে ১ শতাংশ পতন হয়েছে মেটাল ইনডেক্সে।  এছাড়াও ১.৬ শতাংশ পতন হয়েছে রিয়্যালটির শেয়ারে।

 

অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, আগামীকাল নিফটিতে ২৪,৫০০ এর বেঞ্চমার্ক যদি পেরোতে পারে তাহলে হয়তো ফের চাঙ্গা হতে পারবে বাজার। সেক্ষেত্রে ২৫০০০-২৫৩০০ জোনে যেতে পারবে নিফটি। তবে আজ মঙ্গলবারে সামগ্রিকভাবে সমগ্র এশিয়ান বাজারই কিছুটা ঝিমিয়ে ছিল। আর সেই প্রভাবেও কিছুটা পতন ঘটেছে ভারতের দালাল স্ট্রিটে।

আজ একই সঙ্গে পতন হয়েছে সোনা ও রুপোর দামে। আজ   কলকাতাতে অনেকটাই কমেছে সোনার দর। গুডরিটার্নসে দেওয়া তথ্য অনুসারে আজ কলকাতাতে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দর রয়েছে ১৪,৫২৬ গ্রাম। যা গতকালের তুলনায় ১৩৬ টাকা কম। অন্যদিকে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩,৩১৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০৩ টাকা। অন্যদিকে ১ কেজি রুপোর দাম রয়েছে ২,৪৫,০০০ টাকা। আজ ১ গ্রাম প্ল্যাটিনামের দাম রয়েছে ৪৯৬১ টাকা। যা গতকালের তুলনায় ৩৪ টাকা কম।

সোমবারেও ২৪ ক্যারেট বা ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি গ্রামে ১৬৬ টাকা কমে দাঁড়ায় ১৪ হাজার ৩৮৬ টাকায়। ফলে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৮৬০ টাকা, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৬৬০ টাকা কম।  গয়না তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দামও কমেছে। প্রতি গ্রামে ১৬০ টাকা কমে এদিন দাম হয় ১৩ হাজার ৬৬৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩০ টাকা কমে দাঁড়ায় ১১ হাজার ২২০ টাকায়।