• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

উত্তর-পূর্ব ভারত নিয়ে বড় পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে ছয় এপিসোডের 'ভয়েস অফ ল্যান্ড: টেল অফ নর্থইস্ট' নামের একটি ডকুমেন্টারি সিরিজ দর্শকদের জন্য আনতে চলেছে।

উত্তর-পূর্ব ভারত নিয়ে বড় পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার

Photo- ANI

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে ছয় এপিসোডের ‘ভয়েস অফ ল্যান্ড: টেল অফ নর্থইস্ট’ নামের একটি ডকুমেন্টারি সিরিজ দর্শকদের জন্য আনতে চলেছে।

এই সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে এডস্টেড ও ডেন্টসু স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট। উত্তরপূর্ব ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, সেখানকার নিজস্ব সত্ত্বা তুলে ধরা হবে এই সিরিজে। ৩ জুলাই জিও হটস্টারে এই সিরিজটির প্রিমিয়ার হবে। সেখানে নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুললে ধরা হবে। সেই সঙ্গে থাকবে স্থানীয় গান, মিউজিক। যা দর্শকদের মন আকর্ষণ করতে বাধ্য বলে মনে করছেন অনেকে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেশের সংস্কৃতিকে এই ডকু সিরিজের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে মরিয়া। আর সেই সঙ্গে এই পদক্ষেপের মাধ্যমে দর্শকদের কাছেও বাড়বে এয়ার ইন্ডিয়ার গুরুত্ব। বর্তমানে এয়ার ইন্ডিয়া দেশ ও দেশের বাইরেও পরিষেবা দিয়ে থাকে। টাটা গ্রুপের অন্তর্গত এই বিমান সংস্থা দেশের কাছে অত্যন্ত ঐতিহ্যবাহী এক এয়ারলাইন । আর এই পদক্ষেপের মাধ্যমে মননে করা হচ্ছে আগামীতে বিনোদন জগতেও পা রাখতে পারে।

 

এরই মধ্যে খুশির খবর, তেলের দাম কিছুটা কমে আসায় উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও ব্রিটেনের উড়ানগুলির জন্য জ্বালানি সারচার্জ কমিয়েছে এয়ার ইন্ডিয়া। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে অশোধিত তেল ও বিমান জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, ৭ই এপ্রিল বিমান সংস্থাটি জ্বালানি সারচার্জ আরোপের ঘোষণা করেছিল। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াগামী উড়ানের ক্ষেত্রে প্রতি টিকিটে জ্বালানি সারচার্জ ২৮০ ডলার থেকে কমিয়ে ২০০ ডলার করা হয়েছে এবং ইউরোপ ও ব্রিটেনগামী পরিষেবার ক্ষেত্রে তা ২০৫ ডলার থেকে কমিয়ে ১২৫ ডলার করা হয়েছে। সূত্রগুলির মতে, জ্বালানি সারচার্জের এই সংশোধিত হার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।