• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

রবিবার বৃষ্টিতে ভাসল কলকাতা

বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে

Image: IANS

রবিবারর দুপুরের আগেই আকাশ কালো করে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বেলা ঠিক ১১টা নাগাদ নামে বৃষ্টি। প্রায় ৪০ মিনিট ধরে চলে বৃষ্টি। সঙ্গে চলে বর্জ্রপাত। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জলে ভাসে শহর।চাঁদনি চকে গাছ ভেঙে পড়ে। নিউটাউন, সল্টলেক থেকে কলকাতার একাধিক রাস্তায় জল জমে যায়।

অন্যদিকে উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় রবিবার কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

ঝড়বৃষ্টির ফলে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি বেশি।