• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

অভিষেকেই ৬ উইকেট তরুণ স্পিনার সুথারের, ইনিংস জয়ের পথে ভারত

বাকি দু’টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিংটন সুন্দর।

অভিষেকেই ৬ উইকেট তরুণ স্পিনার সুথারের, ইনিংস জয়ের পথে ভারত

অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখলেন রাজস্থানের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের তৃতীয় দিনের সকালে মাত্র ৩৯ রানের মধ্যেই আফগানিস্তান খোয়াল শেষ ৫ উইকেট। ১৫২ রানে অলআউট হয়ে গেল আফগান দল। প্রথম ইনিংসে ৪১২ রানের বিশাল লিড ভারতের। অধিনায়ক শুভমান গিল ফলো-অন করানোরই সিদ্ধান্ত নেন।

আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপকে কার্যত একাই ভেঙে দেন সুথার। ২২ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। আগের দিন আফগানিস্তানের খোয়ানো ৫ উইকেটের মধ্যে ৩টিই ছিল তাঁর শিকার। বাকি দু’টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিংটন সুন্দর। আফগানদের পক্ষে শুধু রহমত শাহ ব্যাট হাতে কিছুটা রান তোলার চেষ্ট করেন। তাঁর ব্যাট থেকে আসে ৬০ রান। বাকিদের ব্যাটে রানের খরা।