• facebook
  • twitter
  • youtube
Saturday, 25 July, 2026

গ্রেপ্তার শওকত মোল্লা

শওকত মোল্লাকে গ্রেফতার করল এনআইএ

গ্রেপ্তার শওকত মোল্লা

Image: IANS

এইআইএ-এর হাতে গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লা।     শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ চিংড়িঘাটা থেকে এনআইএ গ্রেপ্তার করে তাঁকে। শওকত মোল্লার মেয়ের দাবি বৃহস্পতিবার সারা রাত এনআইএ -র তদন্তকারী আধিকারিকরা তাঁদের বাড়িতে এবং এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। কিন্তু তখন শওকত মোল্লার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন শওকত।  শেষে শুক্রবার রাতে তাকে এনআইএ -র সদর দপ্তরে তাঁকে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা গা ঢাকা দিয়ে ছিলেন শওকত। বাড়ির লোকের দাবি শওকত কোথাও কাজে গিয়েছিলেন।

বিভিন্ন অপরাধে হাত পাকিয়েছিলেন আগেই। পুলিশ এর খাতায় নামও ছিল। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর কৌলিন্যে তিনি পান রাজনৈতিক মুকুট। রাতারাতি বনে যান তৃণমূল বিধায়ক। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জমি দখল, ভেড়ি দখল থেকে শুরু করে বোমার চাষ সবই শওকতের বাঁয়ে হাত কি খেল ছিল।  ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় বিধানসভার দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যান এক ব্যক্তি। আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশের হাত থেকে এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল আইএসএফ।

প্রাথমিক তদন্তের পর তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করে এনআইএ। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে তখনকার মতো রক্ষা পান। শুক্রবার রাতেই গ্রেপ্তার হয়েছেন শওকত মোল্লা। এক দফা জিজ্ঞাসাবাদও করেছে এনআইএ। আজ এনআইএ – র কলকাতার সদর দপ্তর থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা করাতে। তারপর একটু বেলার দিকে তাকে ভাঙর বোমা বিস্ফোরণে কাণ্ডের অভিযুক্ত হিসেবে পেশ করা হবে ব্যাংকশাল আদালতের বিশেষ এনআইএ আদালতে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।