• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

স্বরূপ ও অরূপ বিশ্বাসকে অসুরের সঙ্গে তুলনা সুকান্তের

কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির প্রসঙ্গে দুই ভাইকে অসুরের সঙ্গে তুলনা করলেন সুকান্ত মজুমদার

স্বরূপ ও অরূপ বিশ্বাসকে অসুরের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে যোগদান করেন সুকান্ত মজুমদার। কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির প্রসঙ্গে দুই ভাইকে অসুরের সঙ্গে তুলনা করলেন সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, স্বরূপ ও অরূপ বিশ্বাস, দুই ভাই মধু ও কৈটভ। ওরা দুজনেই মস্তানি করত। দাদা অরূপের নাম নিয়ে মস্তানি করত স্বরূপ। আগেও অভিযোগ ছিল। কেউ কিছু করতে পারেনি। এবার হিসেব হবে। কেউ ছাড় পাবে না।
শুধু তাই নয়। শওকত মোল্লার পালিয়ে যাওয়া প্রসঙ্গে সুকান্ত বলেন, আমি যা ভবিষ্যৎ করেছিলাম সব মিলে গিয়েছে। আমি বলেছিলাম, তৃণমূল হারলে শওকত পালাবে। দেখুন, আজ সে পলাতক। পালিয়ে যাবে কতদূর।
এদিন কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে সুকান্ত মজুমদার বলেন, কৃষি ব্যবস্থা উন্নত করার জন্য অনেক প্রজেক্ট চলছে। এছাড়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মাসিক বেতন নিয়েও সমস্যা রয়েছে শুনেছি। কৃষিমন্ত্রী ঘোষণা হলেই আমরা কৃষিমন্ত্রীকে বিষয়টি জানাব। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও অন্যান্য বিধায়করা।