৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি শুভেচ্ছা জানান। পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে, আসুন সকলে গাছ লাগাই, প্লাস্টিক বর্জিত একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ গ্রহণ করি।‘
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্য সরকার। ‘একটি গাছ মায়ের নামে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরে এই কর্মসূচির সূচনা করবেন।
২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদী ‘এক পেড় মা কে নাম’ প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্পের আদলে বাংলাতেও এই কর্মসূচি চালু হতে চলেছে। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের প্রতিটি বিধায়ককে তাঁদের বিধানসভায় কমপক্ষে এক হাজার চারাগাছ রোপনের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠআন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যুক্ত করার কথা বলা হয়েছে।




