বাংলার ক্রীড়া প্রশাসনে পরিচিত মুখ অভিষেক ডালমিয়া। সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া তৃণমূলস্তর থেকে মহিলা ক্রিকেটারদের তুলে আনতে বিশেষ পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি ছোটদের ফুটবলে বেবি লিগ আয়োজনের পর এবার মহিলা ক্রিকেটের প্রসারের লক্ষ্যে চন্দ্রলেখা ডালমিয়া নামাঙ্কিত এনসিসি ও রাজস্থান ক্লাবের যৌথ উদ্যোগের বার্ডিং মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক ডালমিয়া, পদ্মশ্রী ঝুলন গোস্বামী. শালিনী ডালমিয়া, এনসিসির প্রেসিডেন্ট পবন ভালোটিয়া, ভালোটিয়া, সিএবির প্রাক্তন সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, ক্রিকেট ক্লাব অব ঢাকুরিয়ার কর্ণধার শান্তনু মিত্র সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্বরা। ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মা সারদা দল ১৮১ রান তোলে। তার জবাবে রানি ঝাঁসি মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ায় ১২৬ রানে হেরে যায়।