• facebook
  • twitter
  • youtube
Wednesday, 3 June, 2026

রাশিয়ার সীমান্ত ঘেঁষে পারমাণবিক উপস্থিতি বাড়াচ্ছে ন্যাটো ? নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

বর্তমানে ইউরোপের ছয়টি ন্যাটো সদস্য দেশে মার্কিন পারমাণবিক অস্ত্র এবং সেগুলি বহনে সক্ষম যুদ্ধবিমান মোতায়েন রয়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন আরও কয়েকটি ইউরোপীয় দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 বর্তমানে ইউরোপের ছয়টি ন্যাটো সদস্য দেশে মার্কিন পারমাণবিক অস্ত্র এবং সেগুলি বহনে সক্ষম যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের দেশগুলি, যেমন এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া—এই তালিকায় যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হতে পারে পূর্ব ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা শক্তি বাড়ানো এবং রাশিয়ার হুমকির মোকাবিলা করা। তবে বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ন্যাটো বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এই আলোচনা ঘিরে রাশিয়া–ন্যাটো উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।