দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লির সচিবালয়ে জামার্নির থুরিঙ্গিয়া রাজ্যের মন্ত্রী সভাপতি মারিও ফয়গটের সঙ্গে ১ জুন একটি বৈঠক করেন। মারিও-র সঙ্গে তাঁর একটি প্রতিনিধি দলও এই বৈঠকে ছিল। ভারত ও জার্মানির মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করার লক্ষ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। টেকসই পরিকাঠামো এবং উন্নত নগর উন্নয়নের ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা কাজে লাগানো এই বৈঠকে আলোচ্য বিষয় ছিল। সেই সঙ্গে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাকে আরও জোরদার করার কথাও বৈঠকে আলোচনা হয়। প্রশাসনিক কার্যক্রম উদ্ভাবন এবং ডিজিটাল প্রযুক্তির প্রসারে জোর দেওয়া হয়েছে।
Advertisement
সেই সঙ্গে প্রযুক্তির ক্ষেত্রে গতিশীলতা, প্রতিভা বিনিময় ও দক্ষ কারিগরি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা খাতে যৌথ সহযোগিতা এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের বিস্তৃতিতেও জোর দেওয়া হয়। পরিবহন ব্যবস্থা উন্নত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পরিবেশগত প্রযুক্তি এবং জল ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়।
Advertisement
বৈঠকে দিল্লির ক্যাবিনেট মন্ত্রী আশিস সুদ এবং মনজিন্দর সিং সিরসাসহ সরকারের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের মাধ্যমে বিশ্বমঞ্চে দিল্লির একটি উদ্ভাবনা ও সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে।
Advertisement




