তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভাণ্ডার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রমোনা এক নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা তথা ঠিকাদার উত্তম কুমার সাউয়ের নামে লক্ষ্মীর ভাণ্ডার থাকা অভিযোগ করা হয়েছে। সোমবার বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন একজন পুরুষের নামে কী করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থাকতে পারে? অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম কুমার সাউ জানান, ‘বিষয়টি আমার জানা নেই তবে লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার তালিকায় আমার ছবি রয়েছে,কিন্তু যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি আমার নয়।‘
Advertisement
বিজেপি দলের তরফে বিষয়টি চন্দ্রকোনা এক নম্বর ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। সেই সঙ্গে ওই তৃণমূল কংগ্রেস নেতার নামে অভিযোগ দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে। এখনও পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে যত টাকা ঢুকেছে সেই টাকা ফেরানোর দাবি করা হয়েছে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
Advertisement



