• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা, বোর্ডের নজরে গৌতম গম্ভীরের মতামত

শুভমন গিলের নামও নির্বাচকদের ভাবনায় রয়েছে। টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন।

অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা, বোর্ডের নজরে গৌতম গম্ভীরের মতামত

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রশ্নের মুখে ভারতের বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ। ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় তাঁর নেতৃত্ব নিয়েও শুরু হয়েছে আলোচনা। এদিকে, আজ মঙ্গলবার গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।

সেখানেই হয়তো সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং নির্বাচক কমিটির অন্যান্য সদস্যরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত থাকার কথা ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরেরও। এই বৈঠকেই সম্ভবত আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দল নির্বাচন হতে পারে। এ ছাড়াও আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল নিয়েও আলোচনা হবে বোর্ডের এই বৈঠকে।

এই প্রসঙ্গে বলা যায়, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্ম উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে। বিশ্বকাপের আগেও প্রায় এক বছর কোনও অর্ধশতরান পাননি তিনি। বিশ্বকাপের পরেও সেই খারাপ ফর্ম অব্যাহত। এমনকি আইপিএল ক্রিকেটেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বড় রান আসেনি তাঁর ব্যাট থেকে। এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটারদের নাম ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে উঠে আসেছে।

পাশাপাশি শুভমন গিলের নামও নির্বাচকদের ভাবনায় রয়েছে। টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন। সেক্ষেত্রে, তাঁকেও টি-টোয়েন্টি নেতৃত্ব দেওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছে। তবে সবটাই নির্ভর করছে দলের কোচ গম্ভীরের মতামতের উপর।গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি সূর্য’র পাশে দাঁড়ান কি না, সেটাই এখন দেখার বিষয়।

এদিক, কোর্টের নির্দেশে স্বস্তিতে বিসিসিআই। সোমবার দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের পর কেন্দ্রীয় তথ্য কমিশন জানিয়ে দিল, ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরটিআই আইনের আওতায় আনা যাবে না। তথ্য কমিশনার পিআর রমেশের মতে, বিসিসিআই কোনও সরকারি সংস্থা নয় এবং সরকারি আর্থিক সাহায্যও পায় না। তাই তথ্য অধিকার আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে বোর্ডের অপ্রকাশিত তথ্য জানার অধিকার পাবেন না সাধারণ মানুষ।