• facebook
  • twitter
Thursday, 14 May, 2026

নীট পরীক্ষা নিয়ে কেন্দ্রের উচ্চ পর্যায়ের বৈঠক, উপস্থিত শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকেরা

আসন্ন নীট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন এনটিএ, সিবিএসই-সহ একাধিক শীর্ষ আধিকারিক।

আসন্ন নীট পরীক্ষা ঘিরে কেন্দ্রীয় স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হল একটি উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে নীট পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা বিভাগের সচিব, স্কুল শিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ডিজি, সিবিএসই-র চেয়ারম্যান, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতির কমিশনার-সহ একাধিক শীর্ষ আধিকারিক।

Advertisement

সূত্রের খবর, পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতেই এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামো, পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রযুক্তিগত নজরদারি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

Advertisement

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও অনিয়মের অভিযোগ ওঠায় এবার কেন্দ্র কোনও ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই শিক্ষা মন্ত্রকের তরফে আগাম প্রস্তুতিতে জোর দেওয়া হয়েছে।

বৈঠকে পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারি আরও বাড়ানো, ডিজিটাল মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করা এবং পরীক্ষার দিন সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, সেই বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রক সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গেও আরও কয়েক দফা বৈঠক হতে পারে।

Advertisement