• facebook
  • twitter
  • youtube
Sunday, 20 September, 2026

প্রথম প্রবণতাতেই ঝাড়গ্রামে গেরুয়া ঝড়, চার আসনেই এগিয়ে বিজেপি

নির্বাচন কমিশনের প্রথম প্রবণতায় ঝাড়গ্রামের চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, বিনপুরে পিছিয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রামে বাড়ছে গেরুয়া দাপট।

প্রথম প্রবণতাতেই ঝাড়গ্রামে গেরুয়া ঝড়, চার আসনেই এগিয়ে বিজেপি

Image: File Photo

জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় ভোটগণনার প্রথম প্রবণতাতেই গেরুয়া শিবিরের শক্তিশালী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বিনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণত টুডু লিডে রয়েছেন। এই কেন্দ্রে পিছিয়ে পড়েছেন বর্তমান মন্ত্রী বীরবাহা হাঁসদা, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাহু ৯৭৬ ভোটে এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের প্রথম আপডেটেই দেখা যাচ্ছে, তিনি ৫১৫৬ ভোট পেয়েছেন, অন্যদিকে তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন পেয়েছেন ৪১৮০ ভোট। ফলে শুরুতেই উল্লেখযোগ্য ব্যবধান তৈরি হয়েছে।

এছাড়াও গোপীবল্লভপুর ও নয়াগ্রাম কেন্দ্রেও বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চারটি আসনেই এই লিড বজায় থাকলে জঙ্গলমহলে বড় রাজনৈতিক বার্তা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে এখনও বহু রাউন্ডের গণনা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতেই হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে স্বচ্ছভাবে ভোটগণনা চলছে।