• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

বৈভব নজির গড়েই চলেছে

এই শতরান করার ফাঁকে ১২টি ছক্কা মেরেছে সে। শতরান করেই বৈভব আউট হয়ে যায়। বৈভব ১০৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যায়।

বৈভব নজির গড়েই চলেছে

শনিবারের সন্ধ্যায় হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী প্রথম খেলতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে গেল। খেলার শুরু থেকেই ঝড়ের গতিতে ব্যাট করতে থাকে বৈভব। প্রথম ওভারে প্রফুল্ল হিঙ্গেকে টানা চারটে ছক্কা মারেন বৈভব। বৈভব ৩৬ বলে শতরান করার কৃতিত্ব দেখায়।

এই শতরান করার ফাঁকে ১২টি ছক্কা মেরেছে সে। শতরান করেই বৈভব আউট হয়ে যায়। বৈভব ১০৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যায়। সাকিব হাসানের বলে এলবিডব্লু হয় বৈভব। এর আগে অবশ্য যসশ্বী জয়সওয়াল ১০ রান করে আউট হয়ে যান। ধ্রুব জুরেল বৈভবের সঙ্গে জুটি বেঁধে বেশ এগিয়ে যাচ্ছিলেন। তাঁর ব্যাট থেকেও অর্ধ শতরান এসছে। ধ্রুব ৩৫ বলে ৫১ রান করেন। তার মধ্যে রয়েছে আটটি চার ও একটি ছক্কা।

অবশ্য অধিনায়ক রিয়ান পরাগ বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। প্যাট কামিন্সের বলে তিনি সরাসরি বোল্ড আউট হন। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র সাত রান। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থান রয়্যালস ৪ উইকেটে ১৯৫ রান করেছে।