• facebook
  • twitter
  • youtube
Tuesday, 15 September, 2026

চোপড়ায় ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

ঘটনাটি ঘটেছে এলাকার ১৬২ নম্বর বুথে

চোপড়ায় ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এলাকার ১৬২ নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়িমন নেশা নামে এক বৃদ্ধা তাঁর ভাইপোকে নিয়ে ভোট দিতে ওই বুথে যান। সেই সময়ে কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ। তাঁরা প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ।