• facebook
  • twitter
Wednesday, 22 April, 2026

ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করল কমিশন

কমিশনের ওয়েবসাইটে নাম দেখা যাবে

Election Commission of India. Nov 1, 2019. (File Photo: Amlan Paliwal/IANS)

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। কমিশন জানিয়েছে, ট্রাইব্যুনালে যেসব ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম এখন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ভোটাররা তাঁদের এপিক নম্বর ব্যবহার করে সহজেই জানতে পারবেন, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কি না। তবে মোট কতজনের নাম যোগ হল এবং কতজন বাদ পড়লেন, সেই পূর্ণাঙ্গ তথ্য বুধবার বিকেলে প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

শীর্ষ আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিয়েছিল, প্রথম দফার ভোটের আগে বাদ পড়া ভোটারদের আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত যেসব আবেদন গৃহীত হয়েছে, তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগরওয়াল জানান, ট্রাইব্যুনাল যাঁদের অনুমোদন দেবে, তাঁদের নাম তালিকায় যুক্ত করা হবে এবং প্রথম দফার ভোটের আগে কারা ভোট দিতে পারবেন, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই স্পষ্ট করা হয়েছে।

Advertisement

এদিকে, ট্রাইবুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া ভোটারদের ‘অ্যাডিশন’ (সংযোজন) এবং ‘ডিলিশন’ (বাতিল) — উভয় তালিকাই প্রকাশ করা হয়েছে। যেসব বুথে এখনও তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, সেগুলির বিস্তারিত তথ্যও সংশ্লিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে জানা যাচ্ছে। বুধবারের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে ওই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৯৮ লক্ষ। পরে যাচাই-বাছাইয়ের পর তা কমে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬০ লক্ষে। যাঁদের নাম তালিকায় ওঠেনি, তাঁদের অনেকেই ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন।

 

Advertisement