• facebook
  • twitter
Monday, 20 April, 2026

ডিউটিতে গাফিলতি, ভবানীপুরে তিন আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ

ভবানীপুরে ভোটের ডিউটিতে গাফিলতির অভিযোগে তিন আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সাসপেনশন ও তদন্তের নির্দেশ।

প্রতীকী চিত্র

বিধানসভা নির্বাচনের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের। ভোটের ডিউটিতে গাফিলতির অভিযোগে ভবানীপুর কেন্দ্রের তিনজন আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন ও বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন আধিকারিক।

অভিযোগ, ১৭ এপ্রিল রাতের শিফটে ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকা এই আধিকারিকরা নির্ধারিত কাজ করেননি। কেন্দ্রীয় ব্যয় পর্যবেক্ষক ডি. রঞ্জিত কুমার আকস্মিক পরিদর্শনে এসে দেখেন, তাঁরা ভবানীপুর থানার কাছে বসে রয়েছেন। রাত সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে পরিদর্শনের সময় কোনও কাজের রেকর্ড বা নথিও দেখাতে পারেননি তাঁরা।

Advertisement

এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এলডিসি সত্যরঞ্জন পাল, দুর্গাবালা দত্ত গার্লস স্কুলের শিক্ষক শৌভিক  নন্দী এবং স্টেশনারি দপ্তরের ইউডিসি সুরঞ্জন দাস। তিন জনের বিরুদ্ধেই দায়িত্বে গাফিলতি ও নিয়ম না মানার অভিযোগ আনা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অবিলম্বে তাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ২১ এপ্রিল দুপুর দুটোর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

Advertisement

নির্বাচন কমিশন সূত্রের খবর, অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই এই কড়া পদক্ষেপ।

Advertisement