• facebook
  • twitter
Tuesday, 14 April, 2026

ভোটারদের সংশয় কাটাতে চালু হেল্পলাইন, অভিযোগ জানাতে পারবেন কমিশনকে

একটি নির্দিষ্ট ই-মেইল আইডিও চালু করা হয়েছে [email protected]

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটের সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নতুন হেল্পলাইন চালু করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ভোটের সময় হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর-সহ নিজের এলাকার আইনশৃঙ্খলা নিয়ে কোনও অভিযোগ থাকলে তা কমিশনকে সরাসরি জানানোর সুযোগ মিলবে ভোটারদের। এর জন্যই একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করেছে কমিশন। একটি পৃথক ইমেল আইডি-ও চালু করা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, ১৮০০৩৪৫০০০৮ নম্বরের একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। এই নম্বরটি ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে। ভোটার বা সাধারণ মানুষ যে কোনও সময় এই নম্বরে ফোন করে আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। শুধু ফোন নয়, অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট ই-মেইল আইডিও চালু করা হয়েছে [email protected]। সোমবার থেকেই ভোটাররা অভিযোগ জানাতে পারবেন।

Advertisement

কমিশন সূত্রে খবর, এই হেল্পলাইন ও ই-মেইল পরিষেবা ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা পর্ব পর্যন্ত চালু থাকবে। সমস্ত অভিযোগ সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং কোনও অনিয়মের অভিযোগ দ্রুত খতিয়ে দেখতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। কমিশনের এই উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Advertisement