• facebook
  • twitter
Tuesday, 7 April, 2026

রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম, সবচেয়ে বেশি নাম বাদ মুর্শিদাবাদে

 নির্বাচন কমিশন সোমবার গভীর রাতে জেলা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করেছে

প্রতীকী চিত্র

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম।  নির্বাচন কমিশন সোমবার গভীর রাতে জেলা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করেছে। এই পরিসংখ্যান অনুযায়ী, মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ হাজার।

কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন তালিকায় ছিল।  তাঁদের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে, আর বিবেচনাধীন ভোটার তালিকায় নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। তবে প্রায় ২২ হাজার ১৬৩ জন ভোটারের তথ্য এখনও নিষ্পত্তি  হয়নি, কারণ সেগুলিতে ই স্বাক্ষর বাকি রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে। সে ক্ষেত্রে ভোটার তালিকাতেও আরও কিছু নাম সংযুক্ত হতে পারে।

Advertisement

এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের ৩৭ হাজার ৫২৯ জনের বেশি। পরে খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের    নাম বাদ পড়ে। এরপর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়। বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম।

Advertisement

জেলা অনুযায়ী বিশ্লেষণে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে—মোট প্রায় ৭ লক্ষ ৪৮ হাজারের বেশি। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ১২ লক্ষ ৬০ হাজার ছাড়িয়েছে। মালদহ জেলায় প্রায় ৪ লক্ষ ৫৯ হাজার নাম বাদ পড়েছে। কলকাতা দক্ষিণে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ৪৯ হাজার, আর কলকাতা উত্তরে তা ৪ লক্ষ ৪৭ হাজারের বেশি। পূর্ব মেদিনীপুরেও প্রায় ১ লক্ষ ৬৫ হাজার নাম তালিকা থেকে বাদ গেছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিবেচনাধীন ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন ভোটারের নাম কাটা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারির তালিকায় ওই জেলা থেকে বাদ গিয়েছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের নাম। ফলে দুই পর্যায়ের হিসাব মিলিয়ে মুর্শিদাবাদে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯।

অন্যদিকে, সামগ্রিকভাবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ২৪ পরগনায়। বিবেচনাধীন তালিকা থেকে এখানে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম বাদ পড়েছে। আগের তালিকার সঙ্গে যোগ করলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ লক্ষ ৬০ হাজার ৯৬।

মালদহ জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন তালিকা থেকে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের নাম বাদ পড়েছে এবং দুই তালিকা মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০। দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা আরও বেশি—মোট ১০ লক্ষ ৯১ হাজার ৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। কলকাতা জেলাতেও বাদ পড়া ভোটারের সংখ্যা কম নয়—মোট ৬ লক্ষ ৯৭ হাজার ১৬০ জনের নাম তালিকা থেকে কাটা গিয়েছে।

কোচবিহারে দুই তালিকা মিলিয়ে বাদ পড়েছে ২ লক্ষ ৪২ হাজার, ৫৭০ জন। আলিপুরদুয়ারে বাদ পড়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৫৭ জন। জলপাইগুড়িতে বাদ পড়েছে ২ লক্ষ ১২ হাজার ৪৮ জন। কালিম্পং ২১ হাজার ৫৩০ জন। দার্জিলিং থেকে বাদ পড়েছে ১ লক্ষ ৯০ হাজার ৫২ জন। উত্তর দিনাজপুর থেকে দুই তালিকা মিলে বাদ পড়েছে মোট ৩ লক্ষ ৬৩ হাজার ৬৪৬ জন। দক্ষিণ দিনাজপুরে বাদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৫৫৫ জন। নদিয়াতে বাদ পড়েছে ৪ লক্ষ ৮৭ হাজার ৫৬৫।

হাওড়া থেকে বাদ পড়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ৯১৬ জন। হুগলিতে বাদ পড়েছে মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৯৩৯ জন। পশ্চিম মেদিনীপুরে বাদের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৭০৪ জন। ঝাড়গ্রামে বাদ পড়েছে ৫৫ হাজার ৩৬৪ জন। পুরুলিয়ায় মোট বাদ পড়েছে ১ লক্ষ ৯১ হাজার ৭৬২ জন। বাঁকুড়া জেলায় বাদের সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৪২৫ জন। পূর্ব বর্ধমানে দুই তালিকা থেকে বাদ পড়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। পশ্চিম বর্ধমানে সেই সংখ্যাটা হল ৩ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন। বীরভূমে দুই তালিকা থেকে বাদ পড়েছে মোট ২ লক্ষ ৭২ হাজার ৬৮৯ জন।

Advertisement