• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

‘পুরোটাই অমিত শাহের চক্রান্ত’, মালদহের ঘটনায় কমিশন-বিজেপিকে তোপ দাগলেন মমতা

সাগরদিঘির জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ তোলেন

মালদহের মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সাগরদিঘির জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ তোলেন। তাঁর দাবি, বাংলার নির্বাচনী প্রক্রিয়া বানচাল করে রাষ্ট্রপতি শাসন জারি করার লক্ষ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

সভামঞ্চ থেকে তিনি দলীয় কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, ‘আমার উপর বিশ্বাস থাকলে কারও প্ররোচনায় পা দেবেন না।‘ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহের ভূমিকা রয়েছে।

মমতার বক্তব্য, ‘পুরোটাই অমিত শাহের চক্রান্ত’ এবং এই ইস্যুতেই তিনি অমিত শাহের ইস্তফার দাবিও জানান। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।