তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত নির্বাচনী কর্মসূচির বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি রাজ্যের একাধিক জেলা দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া জুড়ে প্রচার করবেন মমতা। শেষ দিন অর্থাৎ ৮ এপ্রিল কলকাতায় র্যালি করে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেবেন।
১ এপ্রিল, বুধবার বীরভূমের নানুরে জনসভা দিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়। সেখান থেকে তিনি মুর্শিদাবাদের বড়ঞা ও নবগ্রামে প্রার্থীদের সমর্থনে সভা করেন। ২ এপ্রিল মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি এলাকায় সভা করার পর মালদহের বৈষ্ণবনগরে যান। ৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভা করার পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও সভা করেন তিনি। একই দিনে মালদহের হবিবপুরেও তাঁর আরেকটি সভা রয়েছে।
Advertisement
৪ এপ্রিল মালদহের মানিকচক, রতুয়া ও মালতিপুরে প্রার্থীদের সমর্থনে সভা করবেন। এছাড়াও গাজোলেও জনসভা রয়েছে।৫ এপ্রিল মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জে সভা করার পাশাপাশি বীরভূমের মুরারই এবং মুর্শিদাবাদে আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ৬ এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে সভা করে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে যাবেন।
Advertisement
৭ এপ্রিল রানাঘাট, বনগাঁ এবং বারাসতের গুমাবাজারে একাধিক জনসভা করবেন তৃণমূল নেত্রী। অবশেষে, ৮ এপ্রিল কলকাতায় একটি বড় র্যালি করে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন তিনি। এই ৮ দিনের কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া-সহ একাধিক জেলায় প্রচার চালিয়ে ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
Advertisement



