• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

সঠিক ভাবে যাচাই না করে বাদ পড়া ভোটারদের তথ্য গ্রহণ নয়: সুপ্রিম কোর্ট

আগামী ৬ এপ্রিল (সোমবার) বিকেল ৪টেয় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি

সঠিক ভাবে যাচাই না করে বাদ পড়া ভোটারদের তথ্য গ্রহণ নয়: সুপ্রিম কোর্ট

বুধবারই সব প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দিতে হবে। তাঁদের অনলাইন ও অফলাইন—দুই ধরনের আপিল সম্পর্কেই আপডেট দিতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপিল ট্রাইব্যুনালগুলি যেন বিচারবিভাগীয় আধিকারিকেরা যে রিপোর্ট এবং কারণ উল্লেখ করেছেন, তা সম্পূর্ণভাবে দেখতে পায় এবং সেই ভিত্তিতেই এই ধরনের মামলার নিষ্পত্তি করে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ‘আমরা ট্রাইব্যুনালগুলিকে অনুরোধ করছি— যে নথিগুলি আগে বিচারবিভাগীয় আধিকারিকের সামনে পেশ করা হয়নি, সেই নতুন নথি যেন তারা গ্রহণ না-করে। যথাযথ ভাবে নথির সত্যতা যাচাই না-করে, কোনও নতুন নথি গ্রহণ করা হবে না।‘

আগামী ৬ এপ্রিল (সোমবার) বিকেল ৪টেয় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি প্রথমে বলেছিলেন, ‘আমাদের জানানো হয়েছে, ৭ এপ্রিলের মধ্যে সব আপত্তির নিষ্পত্তি হয়ে যাবে। তাই আমরা মামলাটি ৭ এপ্রিল বিকেল ৪টায় রাখছি’ কমিশনের আইনজীবী তখন বলেন, ‘আইন অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় আসবেন, তাঁরা ভোট দিতে পারবেন। তাই বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি ৭ তারিখের পরিবর্তে ৬ তারিখ রাত ১২টার মধ্যে করা হোক। শুনানিও ৬ তারিখ রাখা হোক।‘ শেষে শীর্ষ আদালত জানায়, ৬ তারিখ মামলার পরবর্তী শুনানি।