ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত জরুরি। কারণ এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে কিডনি, হার্ট, চোখ ও স্নায়ুর মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ভালো খবর হলো— কিছু সহজ অভ্যাস মেনে চললেই সুগারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি হলো খাওয়ার পর হাঁটা। অনেকেই মনে করেন, একটানা ৩০ মিনিট হাঁটতে হবে। কিন্তু গবেষণা বলছে, সেটি বাধ্যতামূলক নয়। বরং দিনে কয়েকবার অল্প সময় করে হাঁটলেও একই রকম উপকার পাওয়া যায়।
Advertisement
খাওয়ার পর আমাদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায়। এই সময় হালকা হাঁটা শরীরকে সেই অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে। ফলে রক্তে সুগারের মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি ক্যালোরিও খরচ হয়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।
Advertisement
প্রতিদিন আমরা সাধারণত তিনবার প্রধান খাবার খাই— ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। প্রতিবার খাবারের পর যদি মাত্র ১০ মিনিট করে হাঁটেন, তাহলে দিনে মোট ৩০ মিনিট হাঁটা হয়ে যায়। এই সহজ অভ্যাসই ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে।
যদি আরও দ্রুত ফল পেতে চান, তাহলে হাঁটার বদলে সিঁড়ি ওঠানামা করতে পারেন। মাত্র ১০ মিনিট সিঁড়ি ব্যবহার করলেই শরীরে বেশি ক্যালোরি খরচ হয় এবং সুগার লেভেল দ্রুত কমে।
0 শুধু হাঁটলেই হবে না, খাবারেও সচেতন হতে হবে।
0 বেশি করে শাকসবজি ও হাই-ফাইবার খাবার খান
0 ডালিয়া, ওটস, আটার রুটি রাখুন নিয়মিত ডায়েটে
0 প্রোটিনের জন্য ডিম, মাছ, মাংস ও সোয়াবিন খান
0 এড়িয়ে চলুন মিষ্টি, ভাজা খাবার, আলু ও প্রসেসড ফুড
অনেকেই ডায়েট ও ব্যায়াম করলেও ওষুধ খেতে অবহেলা করেন। এটি বিপজ্জনক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খাওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন এবং রিপোর্ট ডাক্তারকে দেখান।
সব মিলিয়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা কঠিন কিছু নয়। খাওয়ার পর অল্প হাঁটা, সঠিক ডায়েট, নিয়মিত ওষুধ—এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই সুস্থ থাকা সম্ভব।
Advertisement



