• facebook
  • twitter
  • youtube
Tuesday, 20 October, 2026

কমিশন সাইট অনুযায়ী রাজ্যেবিবেচনাধীন’র সব ভোটার ‘

যে কোনও ভোটার এপিক নম্বর দিয়ে সার্চ করলেই, কমিশনের সাইটে ভোটার তালিকায় তাঁকে বিবেচনাধীন হিসেবে দেখানো হচ্ছে

কমিশন সাইট অনুযায়ী রাজ্যেবিবেচনাধীন’র সব ভোটার ‘

Final Voter List 2027 Photo-SNS

রাজ্যের প্রায় সব ভোটার এখন ‘বিবেচনাধীনের তালিকায়’, এমনটাই বলছে নির্বাচন কমিশনের সাইট। চূড়ান্ত তালিকায় যে ভোটারদের নাম ছিল, এপিক নম্বর দিয়ে সার্চ করলে তাঁদেরও বিবেচনাধীন দেখাচ্ছে সেই সাইটে। রাজ্যে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে ২৪ ঘণ্টা কাটতে চললেও এখনও স্পষ্ট নয়, কত জন বিবেচনাধীন ভোটারের নাম উঠেছে।

যে কোনও ভোটার এপিক নম্বর দিয়ে সার্চ করলেই, কমিশনের সাইটে ভোটার তালিকায় তাঁকে বিবেচনাধীন হিসেবে দেখানো হচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের অফিসে ইতিমধ্যে বহু ভোটার ফোন করে অভিযোগ জানিয়েছেন। এমনকি, ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে যাঁদের নাম ছিল, সেই ভোটারদেরও কমিশনের সাইটে মঙ্গলবার বিবেচনাধীন দেখাচ্ছে বলে অভিযোগ। যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে সমস্যা সমাধান হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।